ঢাকা ১৫ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
রেডিক্যাল ক্রপ সায়েন্স এর প্রথম পরিবেশক সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত কল্যাণমূলক রাষ্ট্র প্রতিষ্ঠাই সরকারের প্রধান অঙ্গীকার: প্রধানমন্ত্রী ৫ মাসে হামের টিকা পেয়েছে প্রায় দুই কোটি শিশু ‘শিক্ষা, ন্যায়বিচার ও আইনের শাসন ছাড়া প্রকৃত গণতন্ত্র অসম্ভব’: রিজভী সরকারি চাকরিজীবীদের ১১ ধরনের সুযোগ-সুবিধায় আসছে বড় পরিবর্তন রেড কার্পেটে দ্যুতি ছড়ালেন সেলেনা গোমেজ যুক্তরাষ্ট্রের সমালোচনা করে ফ্রান্সের দুঃখ প্রকাশ মোহাম্মদপুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক এমপি আটক ২০২৬ সালে নতুন ইউটিউব চ্যানেল খুলে আয় করতে যা জানা জরুরি ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫০৮

সিরাজগঞ্জে আ.লীগ-বিএনপি সংঘর্ষ, ৮ মোটরসাইকেলে আগুন

#

নিজস্ব প্রতিনিধি

১১ ফেব্রুয়ারি, ২০২৩,  6:19 PM

news image

সিরাজগঞ্জের সদর উপজেলায় আওয়ামী লীগ ও বিএনপি নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় ৮টি মোটরসাইকেলে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেন বিক্ষুব্ধরা। শনিবার (১১ ফেব্রুয়ারি) সকালে উপজেলার কালিয়া হরিপুর ইউনিয়নে এ ঘটনা ঘটে। কালিয়া হরিপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন অভিযোগ করে জানান, সকালে পাইকপাড়া বাজারে শান্তিপূর্ণভাবে অবস্থান করছিলেন নেতাকর্মীরা। এ সময় অতর্কিতভাবে দুই থেকে ৩০০ বিএনপি নেতাকর্মী তাদের ওপর হামলা চালায়।

ভাঙচুর করে পুড়িয়ে দেয়া হয় তাদের ৮টি মোটরসাইকেল। ভাঙচুর করা হয় বাজারের বেশ কিছু দোকানপাটও। অন্যদিকে জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চুর দাবি, ইউনিয়ন পর্যায়ে শান্তিপূর্ণ পদযাত্রা কর্মসূচিতে বিঘ্ন ঘটাতে আওয়ামী লীগ নেতাকর্মীরা নিজেরাই এ ঘটনা ঘটিয়ে তাদের ওপর দোষ চাপাচ্ছে। সিরাজগঞ্জ সদর থানার ইন্সপেক্টর সুমন দাস জানান, সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। এ সময় বেশ কিছু মোটরসাইকেল পোড়া অবস্থায় রাস্তার ওপর দেখা যায়। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। -সূত্র : সময় সংবাদ 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম