ঢাকা ২১ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু ডিআর কঙ্গোতে ইবোলায় আক্রান্ত ৭৫ স্বাস্থ্যকর্মী বিক্ষোভে উত্তাল কাশ্মীর, নিহত ২৪ বিএনপি কখনোই একদলীয় শাসনব্যবস্থায় বিশ্বাস করে না: মির্জা ফখরুল টানা ৪ দিনের ছুটির সুযোগ সরকারি চাকরিজীবীদের কিংবদন্তি ক্রীড়াবিদ আব্দুস সাদেক আর নেই প্রধানমন্ত্রীর মালয়েশিয়া ও চীন সফরে যেসব বিষয় গুরুত্ব পাবে টাঙ্গাইলে পরিত্যক্ত কূপে নেমে বাবা-ছেলেসহ ৪ জনের মৃত্যু পেনশনে বড় সুখবর, বাড়বে আর্থিক সুবিধা মোহাম্মদপুরের অপরাধীদের কড়া হুঁশিয়ারি স্বরাষ্ট্রমন্ত্রীর

সিরাজগঞ্জের রায়গঞ্জে ১৪৪ ধারা জারি

#

নিজস্ব প্রতিনিধি

২৫ আগস্ট, ২০২২,  10:29 AM

news image

সিরাজগঞ্জের রায়গঞ্জে একই স্থানে ও একই সময়ে আওয়ামী লীগ ও বিএনপি সভা আহ্বান করায় গুরুত্বপূর্ণ তিনটি অঞ্চলসহ থানা এলাকাজুড়ে ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন। বৃহস্পতিবার (২৫ আগস্ট) সকালে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তৃপ্তি কণা মণ্ডল এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে বুধবার (২৪ আগস্ট) রাতে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এ আদেশ জারি করেন। বৃহস্পতিবার (২৫ আগস্ট) সকাল থেকে উপজেলার ধানগড়া পৌর এলাকা, চান্দাইকোনা ও পাঙ্গাসী ইউনিয়নসহ পুরো থানা এলাকায় ১৪৪ ধারা জারি করেন তিনি। এ আদেশ জারির মধ্য দিয়ে এসব এলাকায় পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত সকল প্রকার গণজমায়েত, সমাবেশ, বিক্ষোভ মিছিল,

শোভাযাত্রা ইত্যাদি নিষিদ্ধ করা হয়েছে। উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ হৃদয় জানান, জাতীয় শোক দিবস উপলক্ষে আমাদের বিভিন্ন এলাকায় কাঙালি ভোজ ও শোকসভা আহ্বান করা হয়েছিল। সেখানে বিএনপির অনুষ্ঠান থাকার কথা ছিল না। শোক দিবসের কর্মসূচি বানচাল করতেই তারা হঠাৎ করে এ কর্মসূচি ঘোষণা করেছে। সিরাজগঞ্জ জেলা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক হারুন অর রশীদ খান হাসান বলেন, বিদ্যুতের লোডশেডিং ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে গত ২২ তারিখ থেকে বিক্ষোভ সমাবেশ কর্মসূচি পালন করছে বিএনপি। আজ ২৫ আগস্ট পূর্ব নির্ধারিত কর্মসূচি ছিল। আমাদের কর্মসূচি বানচাল করতেই ১৪৪ ধারা জারি করা হয়েছে। এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তৃপ্তি কণা মণ্ডল এ তথ্য নিশ্চিত করে জানান, উল্লেখিত স্থানগুলোতে একই সময়ে বিভিন্ন রাজনৈতিক দল বিক্ষোভ সমাবেশ আহ্বান করে। এ অবস্থায় বুধবার (২৪ আগস্ট) রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে ওইসব স্থানসহ পুরো থানা এলাকায় ফৌজদারি কার্যবিধির ১৮৯৮ এর ১৪৪ ধারা মোতাবেক আদেশ জারি করা হয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম