ঢাকা ২৪ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
সারাদেশে হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু রাতে জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান ভয়ংকর রূপে ডেঙ্গু, প্রাথমিক লক্ষণ নিয়ে ডব্লিউএইচও’র সতর্কবার্তা পোশাক রপ্তানিতে নতুন রেকর্ড রাষ্ট্রপতি দায়িত্ব গ্রহণের পর সমাবর্তন ঘোষণার হিড়িক, কোন বিশ্ববিদ্যালয়ে কবে ককটেল ফোটালেই ৫ হাজার টাকা, যোগাযোগে ভারতীয় নম্বর: ডিবি মোটরসাইকেল ও গাড়ি চালকদের জন্য পুলিশের ১২ নির্দেশনা ট্রলারের ইঞ্জিন বিকল, উত্তাল সাগরে ১৮ জেলে পাঁচ দিন ধরে নিখোঁজ নিরাপদ ও টেকসই বিশ্ব গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর ফিলিস্তিনিদের জন্য ১০০ মিলিয়ন ডলার সহায়তার অঙ্গীকার কানাডার

সিনেমার শুটিংয়ে আহত অমিতাভ বচ্চন

#

বিনোদন ডেস্ক

০৬ মার্চ, ২০২৩,  7:06 PM

news image

ভারতের হায়দরাবাদে সিনেমার শুটিংয়ে আহত হয়েছেন বলিউডের শাহেনশা অমিতাভ বচ্চন। নাগ আশ্বিন পরিচালিত সিনেমা ‘প্রজেক্ট কে’র অ্যাকশন দৃশ্যে কাজ করতে গিয়ে আহত হন অমিতাভ। পাঁজরে আঘাত পেয়ে শুটিং সেট ত্যাগ করেন বিগ বি। হায়দরাবাদের এআইজি হাসপাতালে চিকিৎসককে দেখানো হলে তাঁর সিটি স্ক্যান করানো হয়। এরপর তিনি বাড়ি ফিরে যান। ব্লগ পোস্টে অমিতাভ নিজেই বলেছেন, ‘হায়দরাবাদে প্রজেক্ট কে সিনেমার শুটিংয়ের একটি অ্যাকশন দৃশ্যে অভিনয়কালে আহত হয়েছি। ডান পাঁজরে আঘাত পেয়েছি, শুটিং বাতিল করেছি, চিকিৎসককে দেখিয়েছি, সিটি স্ক্যান করা হয়েছে। স্ট্র্যাপিং করা হয়েছে, হ্যাঁ... হাঁটতে ও নিশ্বাস নেওয়ার সময় বেশ ব্যথা অনুভূত হচ্ছে। কয়েক সপ্তাহ পর ঠিক হয়ে যাবে বলেছেন (চিকিৎসক)।’ সূত্র: টাইমস অব ইন্ডিয়া

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম