ঢাকা ১০ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
গাজীপুর শহিদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজে আনসার সদস্যদের সতর্কতায় দুই চোর আটক বর্জ্য থেকে বিদ্যুৎ, ৯০ কোটি টাকার কার্বন ক্রেডিট পাবে বাংলাদেশ মহাখালীতে ভবনে লাগা আগুন নিয়ন্ত্রণে বাংলা কিউআরে বাড়ছে লেনদেন, সপ্তাহে ছাড়াল ৭০০ কোটি টাকা ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে ভোটগ্রহণ ২৯ অক্টোবর ‘অবসরের পর বিচারকদের পাসপোর্ট ভেরিফিকেশন অযৌক্তিক ও ভিত্তিহীন’ ধানমন্ডিতে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট সিলেটে কিশোরীকে শিকল বেঁধে ঘোরানোর ঘটনায় গ্রেপ্তার ৩ ‘আস্থা হারানোর’ কথা জানিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ আলিস্তারের গোলে লিভারপুলের দুর্দান্ত প্রত্যাবর্তন

সিদ্ধিরগঞ্জে স্টিল মিলের গ্যাসের পাইপ লাইনে বিস্ফোরণ, দগ্ধ ৫

#

নিজস্ব প্রতিবেদক

১৪ অক্টোবর, ২০২৩,  4:59 PM

news image

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে একটি স্টিল মিলের গ্যাস পাইপ লাইনে বিস্ফোরণে ৫ শ্রমিক দগ্ধ হয়েছেন। তাদের সবাইকে শেখ হাসিনা জাতীয় বার্ন ইউনিট অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। শনিবার (১৪ অক্টোবর) ভোররাতে সিদ্ধিরগঞ্জের গোদনাইল এলাকায় শারমিন স্টিল লিমিটেডে এ দুর্ঘটনা সংঘটিত হয়। দগ্ধরা হলেন জাকারিয়া (২২), মোজাম্মেল (৩০), ইকবাল (২৬), সাইফুল (৩০) ও শরিফুল (২৫)। স্থানীয়রা জানান, কারখানাটির একটি রুমে দগ্ধ পাঁচ শ্রমিক ঘুমিয়ে ছিলেন। রাত পৌনে চারটার দিকে সেই রুমের পাশে গ্যাস লাইনের পাইপে বিকট শব্দে একটি বিস্ফোরণের ঘটনা ঘটে। এর ফলে ওই পাঁচজন দগ্ধ হন। দ্রুত তাদের গায়ে জ্বলে যাওয়া আগুন নিভিয়ে হাসপাতালে নেওয়া হয়। ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. বাচ্চু মিয়া পাঁচজন দগ্ধ হওয়ার খবর নিশ্চিত করে জানান, তাদের অবস্থা গুরুতর।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম