ঢাকা ১০ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
গাজীপুর শহিদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজে আনসার সদস্যদের সতর্কতায় দুই চোর আটক বর্জ্য থেকে বিদ্যুৎ, ৯০ কোটি টাকার কার্বন ক্রেডিট পাবে বাংলাদেশ মহাখালীতে ভবনে লাগা আগুন নিয়ন্ত্রণে বাংলা কিউআরে বাড়ছে লেনদেন, সপ্তাহে ছাড়াল ৭০০ কোটি টাকা ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে ভোটগ্রহণ ২৯ অক্টোবর ‘অবসরের পর বিচারকদের পাসপোর্ট ভেরিফিকেশন অযৌক্তিক ও ভিত্তিহীন’ ধানমন্ডিতে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট সিলেটে কিশোরীকে শিকল বেঁধে ঘোরানোর ঘটনায় গ্রেপ্তার ৩ ‘আস্থা হারানোর’ কথা জানিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ আলিস্তারের গোলে লিভারপুলের দুর্দান্ত প্রত্যাবর্তন

সিদ্ধিরগঞ্জে ট্যাঙ্কারের ধাক্কায় শ্রমিক নিহত

#

নিজস্ব প্রতিবেদক

০৯ আগস্ট, ২০২৩,  5:26 PM

news image

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ ইপিজেড গেটের সামনে তেলবাহী ট্যাঙ্কারের ধাক্কায় পারভিন আক্তার (২৩) নামে এক গার্মেন্টস শ্রমিক নিহত হয়েছেন। বুধবার (৯ আগস্ট) সকাল সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস সদস্যরা তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিলে কর্তব্যরত চিকিৎসক সকাল ৯টায় মৃত ঘোষণা করেন।পারভীন আক্তারকে হাসপাতালে নিয়ে আসা ফায়ারম্যান আজহারুল ইসলাম সাংবাদিকদের বলেন, ডিউটিতে যাওয়ার সময় দ্রুতগামী একটি ট্যাঙ্কারের ধাক্কায় পারভিন আক্তার আহত হয়ে রাস্তায় পড়ে ছিলেন। তাকে প্রথমে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তিনি বলেন, পারভীন ইউএইচএম লিমিটেড গার্মেন্টসের কোয়ালিটি ইন্সপেক্টর হিসেবে কাজ করতেন। তিনি নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ ইপিজেড এলাকায় থাকতেন। ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, আহত অবস্থায় ফায়ার সার্ভিসের কর্মীরা এক নারীকে ঢাকা মেডিকেলে নিয়ে এসেছিল। চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম