সিদ্ধিরগঞ্জে কাভার্ডভ্যানের চাপায় প্রাণ গেল নারী
নিজস্ব প্রতিবেদক
১৬ সেপ্টেম্বর, ২০২৬, 11:09 AM
নিজস্ব প্রতিবেদক
১৬ সেপ্টেম্বর, ২০২৬, 11:09 AM
সিদ্ধিরগঞ্জে কাভার্ডভ্যানের চাপায় প্রাণ গেল নারী
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে কাভার্ডভ্যানের চাকায় পিষ্ট হয়ে মোছা. আলেয়া বেগম (৭০) নামে এক নারীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার রাতে আদমজী সোনা মিয়া মার্কেটের আজমেরী হোটেল সংলগ্ন সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আলেয়া বেগম খুলনার খালিশপুর থানার বড় বয়রা গ্রামের বাসিন্দা। তিনি সিদ্ধিরগঞ্জের আদমজী এলাকায় ভাড়া বাসায় থাকতেন।
পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার রাতে সড়ক পারাপারের সময় একটি কাভার্ডভ্যানের চাকায় পিষ্ট হন আলেয়া বেগম। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে সিদ্ধিরগঞ্জ থানার এসআই অলিউল্লাহ ঘটনাস্থলে গিয়ে নিহতের সুরতহাল প্রতিবেদন করেন। পরে পুলিশ কাভার্ডভ্যানটি জব্দ করে এবং এর হেলপার মো. মনির হোসেনকে (৪০) আটক করে থানায় নিয়ে যায়। দুর্ঘটনার পর কাভার্ডভ্যানের চালক মো. উদয় (৩৫) ঘটনাস্থল থেকে পালিয়ে যান। তাকে গ্রেফতারে চেষ্টা চলছে।
সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমদাদুল হক জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহত নারীর সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেছে। কাভার্ডভ্যানটি জব্দ ও হেলপারকে আটক করা হয়েছে। পালিয়ে যাওয়া চালককে গ্রেফতারের চেষ্টা চলছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।