ঢাকা ২২ এপ্রিল, ২০২৬
সংবাদ শিরোনাম
মহাসড়কে ডাকাতির প্রস্তুতি ; আন্ত:জেলা ডাকাত দলের ৬ সদস্য গ্রেফতার সংশ্লিষ্টদের সেবকের ভূমিকা পালন করতে হবে: ভূমি প্রতিমন্ত্রী ২৬ এপ্রিল থেকে ধেয়ে আসছে শক্তিশালী ‘বৃষ্টি বলয়’ হাম ও হামের উপসর্গ নিয়ে আরও তিনজনের মৃত্যু ইতালির সঙ্গে সম্পর্ককে বিশেষ গুরুত্ব দেয় বাংলাদেশ: স্বরাষ্ট্রমন্ত্রী টেন্ডার ইস্যুতে ক্যানসার হাসপাতালের উপপরিচালকের ওপর হামলা : র‍্যাব প্রশ্নফাঁস হয়নি, কঠোর নজরদারিতে চলবে পরবর্তী পরীক্ষা: শিক্ষামন্ত্রী বামনায় ​স্মার্ট বাংলাদেশ গড়ার প্রত্যয়ে পূবালী ব্যাংকের ‘ক্যাশলেস লেনদেন ও ডিজিটাল ব্যাংকিং’ সভা ফের বদলাচ্ছে পুলিশের পোশাক, মন্ত্রণালয়ে চিঠি তেলের দামের সঙ্গে সমন্বয় করে বাসের ভাড়া নির্ধারণ হবে

সিদ্ধিরগঞ্জে একাধিক মিথ্যা মামলায় ছয়টি পরিবার বাড়ি ছাড়া

#

নিজস্ব প্রতিবেদক

২৮ জানুয়ারি, ২০২৫,  5:18 PM

news image

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে পাঁচ কোটি টাকা চাঁদা দাবি এবং ফ্যাক্টরি দখলের চেষ্টার অভিযোগ উঠেছে স্থানীয় এক আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে। ভুক্তভোগীরা অভিযোগ করেছেন, অভিযুক্ত লিয়াকত আলীকে পুলিশ গ্রেফতার করেছিল, তবে জামিনে মুক্তি পাওয়ার পর তিনি ফ্যাক্টরি মালিক ও তার পরিবারকে হত্যার হুমকি দিচ্ছেন এবং একাধিক মিথ্যা মামলা দায়ের করে হয়রানি করছেন। মঙ্গলবার বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ভুক্তভোগী মো: হেলাল লিখিত বক্তব্যে জানান, ১৯৭০ সাল থেকে তিনি ও তার অংশীদাররা সিদ্ধিরগঞ্জের সানারপাড়ের খর্দ্দঘোষপাড়া মৌজায় ১০৫ শতাংশ জমির মালিক। সিএস ১৮৪/৪০৪, আরএস ৪৭৪/৪৭৫, এসএ ১৩২ নং এবং সিএস খতিয়ান ১১৭ দাগে রেজিস্ট্রিকৃত এই জমিতে তারা পাইপ ফ্যাক্টরি ও কাঠের মিল স্থাপন করে দীর্ঘদিন ধরে ব্যবসা পরিচালনা করে আসছেন। ২০২১ সালে লিয়াকত আলী জমিটি দখলের উদ্দেশ্যে তাদের কাছে পাঁচ কোটি টাকা চাঁদা দাবি করেন। টাকা না দেয়ায় লিয়াকত ও তার সন্ত্রাসী বাহিনী নানাভাবে হুমকি-ধামকি ও হয়রানি শুরু করে। একপর্যায়ে ভুয়া কাগজপত্র তৈরি করে ফ্যাক্টরি দখলের চেষ্টা করেন। ভুক্তভোগীরা এ ঘটনায় মামলা দায়ের করলে পুলিশ তাকে (লিয়াকত) গ্রেফতার করে। তবে কিছুদিন পরে তিনি জামিনে মুক্তি পেয়ে আবারো হুমকি-ধামকি শুরু করেন। হেলাল আরো অভিযোগ করেন, লিয়াকত আলী প্রভাবশালী হওয়ায় তার বিরুদ্ধে কোনো কার্যকর ব্যবস্থা নেয়া হচ্ছে না। উল্টা তারা একাধিক মিথ্যা মামলার শিকার হচ্ছেন। তিনি জানান, সিআইডি ও পিবিআই একাধিকবার ঘটনাটি তদন্ত করে লিয়াকতের বিরুদ্ধে প্রতিবেদন দাখিল করেছে। তারপরও কোনো কাজ হয়নি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম