ঢাকা ১২ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
ছেলে-মেয়েকে ঘুমের ওষুধ খাইয়ে হাওরে ফেলে হত্যা করলেন বাবা পলিসি ক্যাম্প ২০২৬-এ বরগুনার তরুণ মোঃ সোহানুর রহমান সৈকত ফাইনালিস্ট হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৫ মৃত্যু সন্ধ্যা থেকে বিদ্যুৎ পরিস্থিতির উন্নতি হবে ভারত থেকে দেশে আসছে ১৯টি নতুন রেলবগি হালাল অর্থনীতি হতে পারে নতুন সম্ভাবনার বড় ক্ষেত্র: বাণিজ্যমন্ত্রী সাভারে ফের বোমাসদৃশ প্রেসারকুকার উদ্ধার, ঘটনাস্থলে ডিসপোজাল ইউনিট আ. লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা তোলার খবরটি গুজব: তথ্যমন্ত্রী বাংলাদেশ ভ্রমণে উচ্চমাত্রার সতর্কতা কানাডার সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন নামঞ্জুর

সিডিসি ভবনের আগুন নিয়ন্ত্রণে

#

নিজস্ব প্রতিবেদক

২৯ ডিসেম্বর, ২০২২,  10:57 PM

news image

রাজধানীর নিকুঞ্জের সিটি ডেন্টাল কলেজ (সিডিসি) হাসপাতাল ভবনে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের ৮টি ইউনিটের প্রায় পৌনে দুই ঘণ্টা চেষ্টায় নিয়ন্ত্রণে আসে। বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) সন্ধ্যা ৭টার দিকে ডেন্টাল কলেজের ছাত্রীদের হোস্টেলে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে কাজ শুরু করে। প্রায় পৌনে দুই ঘণ্টার চেষ্টায় রাত পৌনে ৮টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। আগুন লাগার পরপরই হোস্টেলে থাকা ছাত্রীরা বের হয়ে যান। ফায়ার সার্ভিসের সদস্যরা চারজন ছাত্রীকে বের হতে সহায়তা করে, তারা সামান্য আহত হয়েছেন। তবে সুস্থ আছেন বলে জানিয়েছেন ঘটনাস্থলে দায়িত্ব পালন করা ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক (অপারেশন) কাজী নকমুজ্জামান। ফায়ার সার্ভিসের উপপরিচালক (অপারেশন) কামাল উদ্দিন ভূঁইয়া সংবাদমাধ্যমকে জানিয়েছেন, ১৩ তলা ভবনের ৯ তলায় আগুন লাগে। ওই ভবনে নিকুঞ্জ কনভেনশন হল, ব্যাংকসহ বিভিন্ন অফিস রয়েছে। হতাহতের ঘটনা ঘটেনি। তদন্ত সাপেক্ষে আগুনের কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যাবে। সিটি ডেন্টাল কলেজ হাসপাতালের প্রশাসনিক কর্মকর্তা নজরুল ইসলাম সময় সংবাদকে জানান, প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম