ঢাকা ৩১ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর প্রাণহানি কর না বাড়িয়ে ​ ডিএসসিসির ২০২৬-২৭ অর্থবছরে ৪ হাজার কোটি টাকার বাজেট ঘোষণা দুই কোটি টাকার সরকারি মাল বিক্রি করে ভাগাভাগি, বিআরটিএ কর্তৃপক্ষের শাক দিয়ে মাছ ঢাকার চেস্টা সিলেটে এনসিপি নেতাদের গাড়িবহরে হামলা শুধু ওষুধ দিয়ে জাতিকে রোগমুক্ত রাখা সম্ভব নয়: স্বাস্থ্যমন্ত্রী যুক্তরাষ্ট্র থেকে আরও ২৩ বাংলাদেশিকে ফেরত পাঠানো হলো মানবপাচারে ‘জিরো টলারেন্স’ নীতিতে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী চেক ডিজঅনার মামলার উদ্দেশ্য অর্থ আদায়, কারাদণ্ড নয়: হাইকোর্ট ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে অর্থায়ন করতে চায় চীনের ৩ প্রতিষ্ঠান প্রতিবন্ধী তিন ব্যক্তির হাতে নিয়োগপত্র তুলে দিলেন প্রধানমন্ত্রী

সিডনিতে এবার গির্জায় ছুরি হামলা, আহত ৪

#

আন্তর্জাতিক ডেস্ক

১৬ এপ্রিল, ২০২৪,  11:01 AM

news image

অস্ট্রেলিয়ার দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় রাজ্য নিউ সাউথ ওয়েলসের রাজধানী সিডনিতে আবারও ছুরি হামলার ঘটনা ঘটেছে। স্থানীয় সময় সোমবার রাতে সিডনির ওয়াকেলি শহরতলির একটি গির্জায় এই হামলা ঘটে। এতে গির্জাটির বিশপসহ চারজন আহত হন। এর আগে, শনিবার অস্ট্রেলিয়ার একই শহরের একটি শপিং মলে আরেকটি ছুরি হামলা ঘটে। সেদিন একজন হামলাকারী অন্তত ৯ জনকে ছুরিকাঘাত করেন ও তাতে পাঁচজন নিহত হন। পরে পুলিশের গুলিতে নিহত হন হামলাকারীও। এই দুই ঘটনার মধ্যে কোনো সংযোগ আছে কি না, তা এখনো জানা যায়নি। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদন থেকে জানা গেছে, সোমবার রাতে ক্রাইস্ট দ্য গুড শেফার্ড নামক ওই গির্জায় ধর্মীয় উপদেশমূলক বক্তব্য চলছিল। সেসময় এক ব্যক্তি হঠাৎ করেই গির্জার বিশপ ও আরও কয়েকজনকে ছুরিকাঘাত করে বসেন। পুলিশ জানিয়েছে, ছুরিকাঘাতের শিকার কারও আঘাতই প্রাণঘাতী নয় ও তারা সবাই চিকিৎসাধীন। আহতদের বয়স ২০ থেকে ৭০ বছরের মধ্যে। পুলিশ আরও জানিয়েছে, হামলায় জড়িত একজনকে আটক করা হয়েছে। তবে তার পরিচয় জানানো হয়নি। পুলিশ বলছে, আটক ব্যক্তি তাদের জিজ্ঞাসাবাদে সহায়তা করছে। -সূত্র : বিবিসি

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম