ঢাকা ২০ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু ডিআর কঙ্গোতে ইবোলায় আক্রান্ত ৭৫ স্বাস্থ্যকর্মী বিক্ষোভে উত্তাল কাশ্মীর, নিহত ২৪ বিএনপি কখনোই একদলীয় শাসনব্যবস্থায় বিশ্বাস করে না: মির্জা ফখরুল টানা ৪ দিনের ছুটির সুযোগ সরকারি চাকরিজীবীদের কিংবদন্তি ক্রীড়াবিদ আব্দুস সাদেক আর নেই প্রধানমন্ত্রীর মালয়েশিয়া ও চীন সফরে যেসব বিষয় গুরুত্ব পাবে টাঙ্গাইলে পরিত্যক্ত কূপে নেমে বাবা-ছেলেসহ ৪ জনের মৃত্যু পেনশনে বড় সুখবর, বাড়বে আর্থিক সুবিধা মোহাম্মদপুরের অপরাধীদের কড়া হুঁশিয়ারি স্বরাষ্ট্রমন্ত্রীর

সিএমএম আদালতে আন্দোলনকারীদের হামলা

#

নিজস্ব প্রতিবেদক

০৪ আগস্ট, ২০২৪,  1:28 PM

news image

গেট ভেঙে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে (সিএমএম) প্রবেশ করে হামলা ও ভাংচুর করেছে আন্দোলনকারীরা। রোববার (৪ আগস্ট) বেলা ১২টার দিকে আন্দোলনকারীরা গেট ভেঙে ভেতরে প্রবেশ করে। এ সময় তারা লাঠিসোঁটা, ইটপাটকেল নিক্ষেপ করে। জানা গেছে, এদিন ছাত্রলীগ, যুবলীগ ও আওয়ামী লীগের কর্মীরা সিএমএম কোর্টের সামনে অবস্থান নেওয়ার আন্দোলনকারীরা রায়সাহেব বাজার মোড় ও তাঁতীবাজারের দিকে পিছু হটে। এর আগে বেলা ১১টার দিকে ফটক ভাঙার চেষ্টা করার পর আন্দোলনকারীরা মিছিল নিয়ে এসে পুলিশের একটি গাড়ি ভাঙচুর করে। পরে তারা রায়সাহেব বাজারের দিকে চলে যায়। ঘটনার পর সিএমএম আদালতের প্রধান ফটকে তালা লাগিয়ে আটকে দেওয়া হয়। এ সময় আইনজীবী ও বিচারপ্রার্থীরা ভেতরে প্রবেশ করতে পারেননি কেউ। ফলে তারা ফটকের বাইরে অপেক্ষা করতে থাকেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম