ঢাকা ২৯ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
ঠাকুরগাঁও-১ উপনির্বাচনের ভোটগ্রহণ শেষ, চলছে গণনা হাম উপসর্গে আজ আরও ৭ মৃত্যু শিক্ষাপ্রতিষ্ঠানে আসছে টানা ৩ দিনের ছুটি পে-স্কেল নিয়ে নতুন প্রজ্ঞাপন মন্ত্রী-প্রতিমন্ত্রীর পিএস পদে বিচারকের বৈধতা জানতে চেয়ে হাইকোর্টের রুল সোশ্যাল মিডিয়ায় ভুয়া তথ্য দ্রুত ছড়ায়: ডা. জাহেদ জাপান থেকে দেশের পথে প্রধানমন্ত্রী মৌলভীবাজারে হত্যা মামলায় ৪ জনের মৃত্যুদণ্ড সাতক্ষীরা সীমান্তে ২০ লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ, আটক ১ তাহসিফের মৃত্যু নিয়ে প্রশ্ন, যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

সিংড়ায় সাপের কামড়ে বৃদ্ধের মৃত্যু

#

নিজস্ব প্রতিনিধি

১৫ জুন, ২০২২,  9:43 PM

news image

নাটোরের সিংড়ায় সাপের কামড়ে আজেদ আলী (৫৫) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার রাত ৯টায় মারা যান আজেদ। তিনি উপজেলার চামারী ইউনিয়নের গোটিয়া গ্রামের মৃত খাদেম আলীর পুত্র। স্থানীয়রা জানান, মঙ্গলবার বিকেলে তার পাটের জমি দেখতে বিলে যায় আজেদ আলী। এসময় তার বাম পায়ে একটি বিষাক্ত সাপ কামড় দেয়। পরে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে মারা যায় আজেদ। সিংড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) নূর-এ-আলম সিদ্দিকী বিষয়টি নিশ্চিত করেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম