ঢাকা ২৯ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
ঠাকুরগাঁও-১ উপনির্বাচনের ভোটগ্রহণ শেষ, চলছে গণনা হাম উপসর্গে আজ আরও ৭ মৃত্যু শিক্ষাপ্রতিষ্ঠানে আসছে টানা ৩ দিনের ছুটি পে-স্কেল নিয়ে নতুন প্রজ্ঞাপন মন্ত্রী-প্রতিমন্ত্রীর পিএস পদে বিচারকের বৈধতা জানতে চেয়ে হাইকোর্টের রুল সোশ্যাল মিডিয়ায় ভুয়া তথ্য দ্রুত ছড়ায়: ডা. জাহেদ জাপান থেকে দেশের পথে প্রধানমন্ত্রী মৌলভীবাজারে হত্যা মামলায় ৪ জনের মৃত্যুদণ্ড সাতক্ষীরা সীমান্তে ২০ লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ, আটক ১ তাহসিফের মৃত্যু নিয়ে প্রশ্ন, যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

সিংড়ায় এসিল্যান্ডের নম্বর ক্লোন করে টাকা দাবি

#

নিজস্ব প্রতিনিধি

২৮ মে, ২০২২,  4:16 PM

news image

নাটোরের সিংড়া উপজেলা সহকারী কমিশনারের (ভূমি) সরকারি মোবাইল নম্বর ক্লোন করে বিভিন্ন জনের কাছ থেকে টাকা চাওয়ার অভিযোগ উঠেছে। এমন ঘটনায় সবাইকে সতর্ক থাকার জন্য ফেসবুকে পোস্ট দিয়েছেন এসিল্যান্ড। শুক্রবার রাত পৌনে ৯টার দিকে সামাজিক যোগাযোগমাধ্যমে ‘এসিল্যান্ড সিংড়া নাটোর’ আইডি থেকে সতর্কমূলক এই পোস্ট দেওয়া হয়। জানা যায়, শুক্রবার উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার, অফিস সহকারী ও নৈশপ্রহরীর কাছ থেকে টাকা চায় দুষ্কৃতকারী। পরে কণ্ঠ শুনে সন্দেহ হলে এসিল্যান্ডকে জানান তারা। সিংড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আল ইমরান বলেন, এ বিষয়ে থানায় জিডিসহ আইনগত পদক্ষেপ নেওয়া হবে। সর্বসাধারণকে সতর্ক থাকার জন্য অনুরোধ করা হলো।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম