ঢাকা ২৬ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
ইউএনডিপি দেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করতে চায়: স্বরাষ্ট্রমন্ত্রী কনসার্ট বাতিল মানেই সরকারের বাধা নয়: তথ্যমন্ত্রী মাদারীপুরে পুকুরে ডুবে জমজ বোনের মৃত্যু বঙ্গোপসাগরে নিখোঁজের ২২ ঘণ্টা পর পাঁচ জেলের মরদেহ উদ্ধার ৮ হাজার কোটি টাকার পণ্য কিনবে টিসিবি, তালিকায় যুক্ত হচ্ছে নতুন পণ্য মুনাফাসহ টাকা পাবেন সম্মিলিত ইসলামী ব্যাংকের আমানতকারীরা ঈদ-ই-মিলাদুন্নবী উপলক্ষে র‍্যাবের নিরাপত্তা জোরদার ‘খুব শিগগিরই ব্যাটারিচালিত রিকশার জন্য হচ্ছে নীতিমালা’ বঙ্গোপসাগরে ট্রলারডুবি: ৮ জেলে উদ্ধার, নিখোঁজ ৫ বাণিজ্যিক কোচিং কার্যক্রমে সম্পৃক্ত হতে পারবেন না বিচারকরা

সায়েন্সল্যাবে বিএনপি-পুলিশ সংঘর্ষ

#

নিজস্ব প্রতিবেদক

২৩ মে, ২০২৩,  4:45 PM

news image

ছবি : সংগৃহীত

রাজধানীর সায়েন্সল্যাব এলাকায় বিএনপির সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে টিয়ারশেল নিক্ষেপ করেছে পুলিশ সদস্যরা। মঙ্গলবার (২৩ মে) বিকেলে ১০ দফা দাবিতে রাজধানীর ধানমন্ডিতে সংক্ষিপ্ত সমাবেশ শেষে পদযাত্রা শুরু করেন বিএনপি নেতাকর্মীরা। পদযাত্রাটি ঢাকা সিটি কলেজের দিকে এগিয়ে যাওয়ার সময় পুলিশের সঙ্গে ধাওয়া-পাল্টা ধাওয়া হয়। সরেজমিনে দেখা যায়, সায়েন্সল্যাব মোড়ে এসে বিএনপির কিছু নেতাকর্মী পুলিশের ব্যারিকেড ভেঙে এগিয়ে যেতে চান। এ ঘটনাকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে ধস্তাধস্তির ঘটনা ঘটে। পরে বিএনপি নেতাকর্মীদের ছত্রভঙ্গ করতে পুলিশ লাঠিচার্জ শুরু করে। এসময় বিএনপির নেতাকর্মীরা পুলিশ সদস্যদের লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ ও কয়েকটি গাড়ি ভাঙচুর করেন। একইসঙ্গে একটি একটি দোতলাবাসে তারা আগুন ধরিয়ে দেন। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ারশেল নিক্ষেপ করে। এ ঘটনায় পুলিশ বেশ কয়েকজনকে আটক করেছে বলে জানা গেছে। বিস্তারিত আসছে...

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম