ঢাকা ০৯ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
‘আ. লীগের ক্ষমা চাওয়ার প্রয়োজন নেই’ বললেন নতুন মামলায় গ্রেপ্তার ফিরোজ অস্ট্রেলিয়ায় ডেপুটি মেয়র হলেন বাংলাদেশি বংশোদ্ভূত এলিজা রহমান অনুশীলনকালে দুর্ঘটনায় ২ সেনাসদস্য নিহত, ১ কর্মকর্তা আহত সাবেক এমপি মনোয়ার হোসেন চৌধুরী মারা গেছেন বিআরটিএর অনুমতি ছাড়া স্লিপার বাস চালানো যাবে না: হাইকোর্ট বাঁধনের ওপর হামলা ঘৃণ্য অপরাধ: রিজভী ডেঙ্গু রোগী বাড়ছে, সেপ্টেম্বরের শেষে প্রকোপ সর্বোচ্চ হতে পারে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী পলিথিন-প্লাস্টিকের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর ডেঙ্গু প্রতিরোধে সরকারের একগুচ্ছ কর্মসূচি ব্রাহ্মণবাড়িয়ায় সাপের কামড়ে যুবকের মৃত্যু

সাড়ে ৬ ঘণ্টা পর পাটুরিয়া-দৌলতদিয়ায় ফেরি চলাচল শুরু

#

নিজস্ব প্রতিবেদক

২২ জানুয়ারি, ২০২৫,  4:51 PM

news image

ঘন কুয়াশার কারণে ফেরি চলাচল সাড়ে ৬ ঘণ্টা বন্ধ থাকার পর রাজবাড়ীর দৌলতদিয়া ও মানিকগঞ্জের পাটুরিয়া নৌপথ পুনরায় স্বাভাবিক হয়েছে। বুধবার (২২ জানুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে কুয়াশার ঘনত্ব কমে এলে ফেরি চলাচল স্বাভাবিক হয়। এর আগে, মঙ্গলবার (২১ জানুয়ারি) দিবাগত রাত ৩ টার দিকে কুয়াশার ঘনত্ব বেড়ে গেলে নদীপথের মার্কিং বাতিগুলোর আলো অস্পষ্ট হয়ে পড়লে নৌ-দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ রাখে বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ। বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাট শাখার সহকারী ব্যবস্থাপক মো. আলীম দাইয়্যান বলেন, দীর্ঘ সাড়ে ৬ ঘণ্টা বন্ধ থাকার পর বুধবার সকাল সাড়ে ৯টার দিকে কুয়াশার ঘনত্ব কমে এলে ফেরি চলাচল পুনরায় শুরু হয়। ঘাটে আটকে থাকা যানবাহনগুলো সিরিয়াল অনুযায়ী পারাপার করা হচ্ছে। তিনি আরও বলেন, বর্তমানে এই নৌরুটে ছোট-বড় মিলিয়ে ১৭টি ফেরি চলাচল করছে। নৌপথে ফেরি চলাচল বন্ধ থাকার কারণে ঘাটে আটকে থাকা যানবাহন ও যাত্রীদের ভোগান্তি পোহাতে হয়। তবে পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় যানবাহনগুলো দ্রুত পারাপার করা হচ্ছে বলে জানিয়েছেন তিনি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম