ঢাকা ১৫ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
হাম উপসর্গ নিয়ে আরও ৮ শিশুর মৃত্যু মঙ্গলবার রাত থেকে কলকারখানায় ‘আগের মতো’ গ্যাস-বিদ্যুৎ সরবরাহের আশ্বাস প্রধানমন্ত্রীর সাতক্ষীরায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতার ওপর গুরুত্বারোপ সিভিল সার্জন ডা. আব্দুস সালামের নভেম্বরের মাঝামাঝি স্থানীয় সরকার নির্বাচন শুরু: ইসি মাছউদ বুদ্ধিজীবী কবরস্থান থেকে শুটারগান উদ্ধার মানবতাবিরোধী অপরাধে ওবায়দুল কাদেরসহ ৭ শীর্ষ নেতার রায় কাল ঢাকার দুই প্রান্তকে যুক্ত করতে আসছে নতুন মেট্রোরেল লাইন উত্তরা থেকে জামালপুর আওয়ামী লীগ নেতা শাহীনুজ্জামান গ্রেপ্তার এশার নামাজ পড়ে ফজরে এসে মুসল্লিরা দেখেন মসজিদ বিলীন পদ্মায় ভবিষ্যৎমুখী আইন প্রণয়নই বাংলাদেশকে এগিয়ে নেবে: মার্কিন রাষ্ট্রদূত

সাড়ে ৫ ঘণ্টা পর তিন নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক

#

নিজস্ব প্রতিনিধি

০৩ জানুয়ারি, ২০২৩,  4:30 PM

news image

সাড়ে ৫ ঘণ্টা বন্ধ থাকার পর মানিকগঞ্জের পাটুরিয়া-দৌলতদিয়া, আরিচা-কাজিরহাট ও ধাওয়াপাড়া-নাজিরগঞ্জ নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে। মঙ্গলবার (৩ জানুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে এ তিন রুটে ফেরি চলাচল আবার শুরু হয়। এর আগে ভোর ৪টা থেকে ঘন কুয়াশার কারণে দুর্ঘটনা এড়াতে ওই তিন নৌরুটে ফেরিসহ সব নৌযান চলাচল বন্ধ করেন বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ। ঘাট কর্তৃপক্ষ জানায়, সোমবার (০২ জানুয়ারি) দিবাগত রাত ২টা থেকে পাটুরিয়া-দৌলতদিয়া, আরিচা-কাজিরহাট ও ধাওয়াপাড়া-নাজিরগঞ্জ নৌরুটে কুয়াশা পড়তে শুরু করে। মঙ্গলবার (৩ জানুয়ারি) ভোর ৪টার দিকে কুয়াশার তীব্র আকার ধারণ করে। এ সময় ফেরি চলাচলের জন্য বিকনবাতি ও মার্কিং পয়েন্ট কিছুই দেখা যাচ্ছিল না। এতে তিনটি নৌরুটিই ফেরি চলাচল বন্ধ করে দেয়া হয়। আরিচা-কাজিরহাট নৌরুটের ব্যবস্থাপক মো. আলমগীর হোসেন জানান, ঘন কুয়াশার কারণে ভোর ৪টার দিকে দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ রাখা হয়। পরে সকাল সাড়ে ৯টার দিকে কুয়াশার মাত্রা কমে গেলে ওই রুটে ফের ফেরি চলাচল শুরু হয়। তিনি বলেন, মাঝনদীতে আটকেপড়া পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটের ফেরি ‘হাসনাহেনা’, ‘বীরশ্রেষ্ঠ মতিউর রহমান’, ‘চন্দ্র মল্লিকা’, ‘জালাল’, কে-টাইপ ফেরি ‘ফরিদপুর’ ও আরিচা-কাজীরহাটের ‘রোকেয়া’, ‘সফিয়া’ এবং ধাওয়াপাড়া-নাজিরগঞ্জ নৌরুটে ফেরি ‘কদম’ গন্তব্যের উদ্দেশে ছেড়ে যায়। তবে ঘাটে কোন যানজট নেই। এ তিনটি নৌরুটে ২১টি ফেরি চলাচল করে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম