ঢাকা ১৯ মার্চ, ২০২৬
সংবাদ শিরোনাম
ঈদের আগে দাম কমলো সোনার স্বাধীন বাংলার জনগণের প্রত্যাশা পূর্ণ হোক চাঁদ দেখা যায়নি, সৌদি আরবে ঈদ শুক্রবার জাবির হল থেকে ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার দেশে খাদ্য সংকটের আশঙ্কা নেই, জুলাই পর্যন্ত মজুদ রয়েছে: খাদ্যমন্ত্রী রাজশাহীতে ট্রাকের ধাক্কায় বাবা-ছেলে নিহত বিসিএফ-এর ইফতার মাহফিলে বাংলা স্কুল প্রতিষ্ঠার আলোচনা রুট গ্রুপের বিরুদ্ধে প্রতারণা ও জালিয়াতির অভিযোগ আইসিসি থেকে বড় সুখবর পেলেন বাংলাদেশের অধিনায়ক যমুনায় ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী

সালাহর জোড়া গোলে জয়ে ফিরল লিভারপুল

#

স্পোর্টস ডেস্ক

০৭ নভেম্বর, ২০২২,  10:30 AM

news image

চলমান ইংলিশ প্রিমিয়ার লিগের শুরু থেকেই ফর্মে নেই মোহাম্মদ সালাহ। তবে বিবর্ণ খোলস থেকে বেরিয়ে এসেছেন এই মিশরীয় ফরওয়ার্ড। রোববার রাতের ম্যাচে তার দুর্দান্ত গোলেই হটস্পারের মাঠে জয় পেয়েছে লিভারপুল। প্রিমিয়ার লিগের ম্যাচে টটেনহ্যাম হটস্পার স্টেডিয়ামের মাঠে নামে টানা দুই ম্যাচ হেরে পয়েন্ট টেবিলে আটে থাকা অ্যানফিল্ডের দলটি। ম্যাচের প্রথমার্ধেই মিশরীয় ফরোয়ার্ড সালাহর দুই গোলে ছিটকে যায় হটস্পার। তবে ম্যাচের শেষ মুহূর্তে হ্যারি কেইন একটি গোল করলেও শেষ হাসি লিভারপুলের। শেষ পর্যন্ত ২-১ ব্যবধানের জয় নিয়ে ফিরল ইয়ুর্গেন ক্লপ শিষ্যরা। ১১ মিনিটেই দলকে এগিয়ে নেন মোহাম্মদ সালাহ। বাঁ-দিক থেকে আসা সতীর্থের এক পাস বক্সে পেয়ে যান সালাহ। মুহূর্তেই নিখুঁত এক শটে পরাস্ত করেন হটস্পার গোলরক্ষককে। ঘরের মাঠে গোল হজম করে ম্যাচ ফেরার জন্য মরিয়া হয়ে ওঠে স্বাগতিকরা। প্রথমার্ধের ৪০ মিনিটে আবারও গোল হজম করে স্বাগতিকরা। ডায়ারের ভুলের খেসারত দেয় হটস্পার। দূর থেকে এক শট হেড নেন হটস্পারের অ্যালিসন। তবে ভুল করে হেড থেকে বল দিয়ে বসেন সালাহকে। আর নিখুঁতভাবে সে সুযোগ কাজে লাগান সালাহ। গোল ব্যবধান দ্বিগুণ করে বিরতিতে যায় লিভারপুর। দ্বিতীয়ার্ধের শুরু থেকেই ম্যাচে ফেরার চেষ্টা করে স্বাগতিকরা। আক্রমণ-পাল্টা আক্রমণে ম্যাচ আরও জমে ওঠে। অবশেষে ম্যাচের ৭০ মিনিটে গোল পায় স্বাগতিকরা। গোল করেন ইংলিশ স্ট্রাইকার হ্যারি কেইন। মিডফিল্ডার কুলুসেভস্কির বাড়ানো পাস থেকে এক লম্বা শটে গোল করেন কেইন। এরপর আর কোনো গোল না হলে ২-১ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছাড়ে লিভারপুর। এ জয়ে ইংলিশ প্রিমিয়ার লিগের ১৩ ম্যাচে ১৯ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের আটে রয়েছে লিভারপুল। এক ম্যাচ কম খেলা টটেনহ্যাম হটস্পার ২৬ পয়েন্ট নিয়ে টেবিলের চারে রয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম