ঢাকা ২৪ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
ট্রলারের ইঞ্জিন বিকল, উত্তাল সাগরে ১৮ জেলে পাঁচ দিন ধরে নিখোঁজ নিরাপদ ও টেকসই বিশ্ব গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর ফিলিস্তিনিদের জন্য ১০০ মিলিয়ন ডলার সহায়তার অঙ্গীকার কানাডার বগুড়ায় ট্রাক-মাইক্রোবাসের সংঘর্ষে নিহত ২, আহত ৭ এইআই নিয়ে যা বলছেন চীনের লিপস্টিক কিং আফগানিস্তানের ১০ স্থানে পাকিস্তানের বিমান হামলা, দুই দেশের মধ্যে ফের তীব্র উত্তেজনা টানা ৪ দিন ভারী বৃষ্টির আভাস সম্পদ কমলেও ভারতের ধনী অভিনেতার শীর্ষে শাহরুখ সাড়ে ৩ কেজির একটি 'রাজা ইলিশ' বিক্রি হলো ১০ হাজার ৯০০ টাকায় উখিয়ায় বিজিবির অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার

সালমানের বিরুদ্ধে ফের নির্যাতনের অভিযোগ সোমি আলির

#

বিনোদন ডেস্ক

০৮ জানুয়ারি, ২০২৩,  8:39 PM

news image

বছরের শুরুতে বলিউড তারকা সালমান খানের বিরুদ্ধে ফের নির্যাতনের অভিযোগ আনলেন তার সাবেক প্রেমিকা বলিউডের পাকিস্তানি অভিনেত্রী সোমি আলি। প্রেমের ওই সম্পর্ককে ‘বিভীষিকাময়’ হিসেবে বর্ণনা করেছেন তিনি। সাবেক এই অভিনেত্রী বলেন, জীবনের ওই সময়টি একেবারে ভুলে যেতে চান তিনি। খবর এনডিটিভির এর আগে সালমানকে ‘নারী নির্যাতক’ বলার পাশাপাশি ‘প্রতারক-ধর্ষককামী’ বলে গত বছরের আগস্টে খবরে এসেছিলেন সোমি। এর পর ডিসেম্বরে সোশ্যাল মিডিয়ায় সোমি জানিয়েছিলেন, সালমানের সঙ্গে তার প্রেম ফিকে হয়ে যাওয়ার সময়ে,

এই বলিউড তারকা তার গায়ে সিগারেটের ছ্যাঁকা দিয়েও নির্যাতন করতেন। পাকিস্তানি অভিনেত্রী সোমি আলির বলিউড অভিষেক ঘটেছিল গত শতকের ৯০-এর দশকের শুরুতে। তখনই সালমান খানের সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েন তিনি। তাদের প্রেম টিকেছিল ১৯৯৯ সাল পর্যন্ত। প্রেমের ওই বছরগুলোকে তার পুরো অস্তিত্বের সবচেয়ে ‘খারাপ’ সময় হিসেবে বর্ণনা দিয়েছেন। সালমান ও সোমি একটি সিনেমাতে জুটি বেঁধেছিলেন, কিন্তু তা আলোর মুখে দেখেনি। তার পর বলিউডে ঠাঁই করতে না পারা সোমি আলি চলে যান যুক্তরাষ্ট্রে। আর নানা নারীর সঙ্গে সম্পর্কে জড়িয়ে আলোচনার জন্ম দিলেও সালমান খান এখনো রয়েছেন ‘ব্যাচেলর’। সোমির নানা অভিযোগ নিয়ে তিনি কখনো মুখ খোলেননি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম