ঢাকা ২৪ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
জীবন ও প্রাকৃতিক পরিবেশের সৌন্দর্য রক্ষায় বৃক্ষ রোপণের বিকল্প নাই বাসের পর এবার বাড়ল লঞ্চ ভাড়া জ্বালানি তেল কিনতে ৬ মাসে অতিরিক্ত খরচ ২৩ হাজার কোটি টাকা মালদ্বীপের সৈকতে হলুদ পোশাকে নজর কাড়লেন নয়নতারা ইমরান খানের মুক্তির দাবিতে ২৭ সেপ্টেম্বরের বিক্ষোভে অনড় পিটিআই অর্থনীতি ডিজেল-জেট এ-১ আমদানি বাতিল, কাতার থেকে আসছে দুই কার্গো এলএনজি পে-স্কেলের পর সরকারি চাকরিজীবীদের জন্য আরেক সুখবর মেলানিয়া ট্রাম্পের সঙ্গে ডা. জুবাইদা রহমানের সাক্ষাৎ ৭৭ কোটি টাকার মসুর ডাল কিনবে সরকার গভীর নিম্নচাপে উত্তাল সাগর, রাঙ্গাবালীতে ট্রলারডুবি

সালমানের প্রেমে হাবুডুবু খাচ্ছেন এই নায়িকা

#

বিনোদন ডেস্ক

০৭ আগস্ট, ২০২৪,  5:06 PM

news image

শাহরুখ খানের হাত ধরেই বলিউডে আত্মপ্রকাশ নয়নতারার। দক্ষিণী এ অভিনেত্রীর ‘জওয়ান’ সিনেমায় শাহরুখের সঙ্গে জুটি বেশ মনে ধরেছে দর্শকের। কিন্তু, তার মন জুড়ে রয়েছেন অন্য কেউ। তিনি হলেন সালমান খান। সম্প্রতি সামাজিক মাধ্যমে তিনি প্রকাশ করেছেন তার ভালোবাসার কথা। সালমান খানের ‘ম্যায়নে পেয়ার কিয়া’ সিনেমার একটি দৃশ্য ইনস্টাগ্রাম স্টোরিতে ভাগ করে নেন নয়নতারা। সেখানে দেখা যাচ্ছে ভাগ্যশ্রী ও সালমানের দৃশ্যের স্থিরচিত্র। নিচে সংলাপ, ‘আমাদের বন্ধুত্বকে তুমি কী নাম দেবে?’ সঙ্গে বাজছে, ছবির জনপ্রিয় গান, ‘দিল দিওয়ানা, বিন সজনাকে মানে না...’। নয়নতারা জানিয়েছেন, তার প্রিয় এই ছবিটি তিনি আরও একবার দেখলেন। তিনি লিখেছেন, ‌‘এরা দুই জন এবং এই ছবিটি, বিশুদ্ধ ভালোবাসা।’ সঙ্গে রয়েছে দু’টি ভালোবাসার ইমোজি। বোঝাই যায়, নয়নতারা একজন সালমান ভক্ত। তবে এই প্রথম নয়, সালমানের প্রতি তার অনুরাগের কথা নয়নতারা এর আগেও প্রকাশ্যে জানিয়েছেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম