ঢাকা ১৯ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
সাভারে জনগনের চাহিদায় ফুতপাত দখলমুক্ত করলো সাভার উপজেলা প্রশাসন আশুলিয়ায় মাদ্রাসার নির্মানাধীন ভবন থেকে ২ রাউন্ড গুলিসহ বিদেশি পিস্তল উদ্ধার সাপাহারে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সাথে স্টান্ডিং অর্ডার অন ডিজাষ্টার'র সভা অনুষ্ঠিত সারা দেশে অভিন্ন প্রশ্নপত্রে হবে এইচএসসি পরীক্ষা : শিক্ষামন্ত্রী হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু প্রাথমিক শিক্ষার সব দপ্তরের জন্য জরুরি নির্দেশনা স্ত্রীর আত্মহত্যার ঘটনায় আত্মসমর্পণ করে জামিন চাইলেন অভিনেতা আলভী নিরাপত্তার ঘেরাটোপে সরকার প্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেওয়ার আহ্বান নেত্রকোনায় পৃথক স্থানে বজ্রপাতে ৩ জনের মৃত্যু সাগর-রুনি হত্যা: ১২৭ বারের মতো পেছালো তদন্ত প্রতিবেদন

সারা দেশে ২৪ ঘণ্টায় তিন যানবাহনে আগুন

#

নিজস্ব প্রতিবেদক

০৬ ডিসেম্বর, ২০২৩,  12:05 PM

news image

রাজধানী ঢাকাসহ সারা দেশে ২৪ ঘণ্টায় মোট তিনটি যানবাহনে আগুন দেওয়ার তথ্য পেয়েছে ফায়ার সার্ভিস। আজ বুধবার (৬ ডিসেম্বর) ফায়ার সার্ভিস সদর দপ্তরের মিডিয়া সেলের সিনিয়র স্টাফ অফিসার শাহজাহান শিকদার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান। বিজ্ঞপ্তিতে বলা হয়, গতকাল মঙ্গলবার সকাল ৬টা থেকে আজ সকাল ৬টা পর্যন্ত যানবাহনে অগ্নিসংযোগের এসব ঘটনা ঘটে। এর মধ্যে ঢাকা সিটিতে একটি, গাইবান্ধায় একটি ও শেরপুরে একটি যানবাহনে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এতে একটি বাস ও দুটি ট্রাক ক্ষতিগ্রস্ত হয়। এসব যানবাহনের আগুন নির্বাপণ করতে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের পাঁচটি ইউনিট ও ২৫ জন কর্মী কাজ করেছেন। ফায়ার সার্ভিস জানায়, মঙ্গলবার দিনগত রাত ১২টা ৫ মিনিটের দিকে গাইবান্ধার সুন্দরগঞ্জের বেলকা চৌরাস্তায় একটি ট্রাকে আগুন দেওয়া হয়। একই রাত ১২টা ৪০ মিনিটের দিকে শেরপুরের নয়মাইলে একটি ট্রাকে আগুন দেওয়া হয়। এ ছাড়া রাত ২টা ১০ মিনিটের দিকে ঢাকার আফতাব নগরে একটি বাসে অগ্নিসংযোগ করা হয়। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গত ২৮ অক্টোবর থেকে আজ (৬ ডিসেম্বর) সকাল ৬টা পর্যন্ত মোট ২৬৫টি অগ্নিসংযোগের সংবাদ পেয়েছে ফায়ার সার্ভিস। এতে ২৫০টি যানবাহন ও ১৫টি স্থাপনা ক্ষতিগ্রস্ত হয় এবং একটি অ্যাম্বুলেন্স ভাঙচুরের ঘটনা ঘটে। অগ্নিসংযোগকৃত যানবাহনের মধ্যে রয়েছে—বাস ১৫৫টি, ট্রাক ৪৩টি, কাভার্ড ভ্যান ২১টি, মোটরসাইকেল আটটি ও অন্যান্য গাড়ি ২৩টি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম