ঢাকা ২২ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
আশুলিয়ায় পোশাক কারখানায় বিস্ফোরণের পর আগুন, নিহত ৭ হাম উপসর্গে আরও ৬ মৃত্যু, ক্রমেই দীর্ঘ হচ্ছে লাশের সারি বেকারত্ব কমাতে কারিগরি ও প্রযুক্তি শিক্ষায় জোর দেওয়ার তাগিদ রাষ্ট্রপতির প্রথম স্ত্রীসহ এমপি নজরুল ইসলাম রিমান্ডে ঢাকায় বিক্ষোভের ডাক এনসিপির, সন্ধ্যায় মিছিল সরকার বাধ্য হয়েই তেলের দাম বাড়িয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশি নৌসদস্যের মৃত্যু জাতীয় গ্রিডে সৌরবিদ্যুৎ সরবরাহে ইউনিয়ন পরিষদকে ‘বড় বরাদ্দ’ দেশের স্বার্থ রক্ষায় প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর: মাহদী আমিন স্বাস্থ্যখাতের ওপর সরকারের বড় সাফল্য নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সারাবছর কর রিটার্ন দেওয়া যাবে: এনবিআর চেয়ারম্যান

#

নিজস্ব প্রতিবেদক

৩১ মার্চ, ২০২৬,  8:23 PM

news image

আগামী অর্থবছর থেকে সারাবছর রিটার্ন জমা দেওয়ার সুবিধা রাখা হবে বলে জানিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মো. আবদুর রহমান খান। তবে বছরের প্রথম প্রান্তিকে রিটার্ন জমা দিলে কর প্রণোদনা দেয়া হবে। মঙ্গলবার (৩১ মার্চ) অংশীজনদের সঙ্গে এনবিআরের প্রাক-বাজেট আলোচনায় তিনি এ তথ্য জানান। এনবিআর চেয়ারম্যান বলেন, চলতি বছরে কর আদায়ের লক্ষ্য বিগত সব সময়ের চেয়ে বেশি পূরণ হবে। কর অব্যাহতি অনেক বেশি; যে কারণে রাজস্ব আয় কমছে। ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে কর অব্যাহতি কমানো হবে। করের হার না বাড়িয়ে আওতা বাড়ানো হবে জানিয়ে তিনি আরও বলেন, ট্যাক্স লিকেজ বন্ধ করতে উদ্যোগ নেওয়া হয়েছে। সুশাসন নিশ্চিত করতে সৎ কর্মকর্তাদের উৎসাহিত করা হচ্ছে। গোয়েন্দা কার্যক্রম বেগবান করে কর ফাঁকিবাজদের চিহ্নিত করা হচ্ছে। এ সময় বিজ্ঞাপন আয়ে বিদ্যমান ১৫ শতাংশ উৎসে কর ও আগাম কর কমানো এবং নিউজপ্রিন্ট আমদানিতে বিদ্যমান ১৫ শতাংশ কর সম্পূর্ণ অব্যাহতির দাবি জানিয়েছে সংবাদপত্র মালিকদের সংগঠন নোয়াব।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম