ঢাকা ১৯ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
সাভারে জনগনের চাহিদায় ফুতপাত দখলমুক্ত করলো সাভার উপজেলা প্রশাসন আশুলিয়ায় মাদ্রাসার নির্মানাধীন ভবন থেকে ২ রাউন্ড গুলিসহ বিদেশি পিস্তল উদ্ধার সাপাহারে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সাথে স্টান্ডিং অর্ডার অন ডিজাষ্টার'র সভা অনুষ্ঠিত সারা দেশে অভিন্ন প্রশ্নপত্রে হবে এইচএসসি পরীক্ষা : শিক্ষামন্ত্রী হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু প্রাথমিক শিক্ষার সব দপ্তরের জন্য জরুরি নির্দেশনা স্ত্রীর আত্মহত্যার ঘটনায় আত্মসমর্পণ করে জামিন চাইলেন অভিনেতা আলভী নিরাপত্তার ঘেরাটোপে সরকার প্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেওয়ার আহ্বান নেত্রকোনায় পৃথক স্থানে বজ্রপাতে ৩ জনের মৃত্যু সাগর-রুনি হত্যা: ১২৭ বারের মতো পেছালো তদন্ত প্রতিবেদন

সারাদেশে বিশেষ অভিযানে গ্রেপ্তার আরও ১ হাজার ৬৪৭

#

নিজস্ব প্রতিবেদক

১৩ মে, ২০২৫,  2:59 PM

news image

গত ২৪ ঘণ্টায় সারাদেশে পুলিশের বিশেষ অভিযানে আরও ১ হাজার ৬৪৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে মামলা ও ওয়ারেন্টভুক্ত ১ হাজার ৪ জন এবং অন্যান্য ঘটনায় গ্রেপ্তার হয়েছেন ৬৪৩ জন। মঙ্গলবার (১৩ মে) পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস) ইনামুল হক সাগর এ তথ্য জানান। তিনি বলেন, সারাদেশে গত ২৪ ঘণ্টায় পুলিশের বিশেষ অভিযানে মামলা ও ওয়ারেন্টভুক্ত ১ হাজার ৪ জন এবং অন্যান্য ঘটনায় ৬৪৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। সবমিলিয়ে মোট ১ হাজার ৬৪৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ সদর দপ্তরের এই এআইজি আরও বলেন, অভিযান চলাকালে একটি এলজি উদ্ধার করা হয়েছে।  ইনামুল হক সাগর বলেন, বিশেষ অভিযান চলমান থাকবে এবং গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম