ঢাকা ০৫ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
ডিএসসিসি'র আওতায় ডেঙ্গু মোকাবেলায় আগাম জরিপ, ২৭ টি ওয়ার্ড চরম ঝুঁকিতে মহিষ পালনে নিশ্চিত হবে সুস্বাস্থ্য রক্ষা পাবে পরিবেশ হাম ও উপসর্গে ৪ শিশুর মৃত্যু মিঠাপুকুরে বিষাক্ত অ্যালকোহল পানে একে একে ৫ জনের মৃত্যু বিএসইসির নতুন চেয়ারম্যান মাসুদ খান রামিসা হত্যা মামলার রায় রোববার প্রধানমন্ত্রীর সঙ্গে ইউএনডিপির আবাসিক প্রতিনিধির সাক্ষাৎ নিঃসঙ্গ মায়ের মৃত্যু ঘিরে ‘মিথ্যা তথ্য’ ছড়ানোর অভিযোগ ছেলের আর্জেন্টিনায় ১৪ বছরের কিশোরী হত্যা, রাজধানীতে বিক্ষোভ চলতি বছরেই দেশে শিশুদের মিড ডে মিলের ব্যবস্থা হবে: শিক্ষামন্ত্রী

সারাদেশে বিএনপির ৪৮ ঘণ্টার অবরোধ চলছে

#

নিজস্ব প্রতিবেদক

২৬ নভেম্বর, ২০২৩,  10:52 AM

news image

সরকারের পদত্যাগ ও তত্ত্বাবধায়ক সরকারের এক দফা আদায়ের লক্ষ্যে আজ রোববার (২৬ নভেম্বর) সকাল ছয়টা থেকে মঙ্গলবার সকাল ছয়টা পর্যন্ত ৪৮ ঘণ্টা সর্বাত্মক অবরোধ পালন শুরু করেছে বিএনপি। একই দিন জামায়াতে ইসলামীও আলাদাভাবে ৪৮ ঘণ্টার অবরোধ কর্মসূচি শুরু করেছে। বিএনপির যুগপৎ আন্দোলনের শরিক গণতন্ত্র মঞ্চ, ১২ দলীয় জোট, জাতীয়তাবাদী সমমনা জোট, গণতান্ত্রিক বাম ঐক্য, এলডিপি, লেবার পার্টিসহ সমমনা দলগুলোও পৃথকভাবে এই ৪৮ ঘণ্টার অবরোধ কর্মসূচি শুরু করেছে। গত ১৫ নভেম্বর রাতে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। তিনি ঘোষণা করেন, ‘২৪ সালের ৭ জানুয়ারি নির্বাচন অনুষ্ঠিত হবে। আওয়ামী লীগ এই তফসিল ঘোষণাকে স্বাগত জানালেও তা প্রত্যাখ্যান করে বিএনপি ও জামায়াতে ইসলামীসহ সমমনা বিরোধী জোটগুলো। ২৮ অক্টোবর মহাসমাবেশে হামলার পর থেকেই বিএনপি এরই মধ্যে দুই দফায় তিনদিন হরতাল ও ছয় দফায় ১৩ দিন অবরোধ কর্মসূচি পালন করেছে। কর্মসূচি এক হলেও আলাদাভাবে পালন করে যাচ্ছে জামায়াতে ইসলামী।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম