ঢাকা ২২ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
অনুমতি না নিয়েই গাছ কর্তন, টেন্ডার ছাড়াই প্রাচীর নির্মাণের অভিযোগ সংবিধানের ৭০ অনুচ্ছেদে সংশোধনী আনা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী বঙ্গভবন ছাড়লেন রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন রাষ্ট্রপতি নির্বাচন: ভোট দিলেন প্রধানমন্ত্রী, স্পিকার ও বিরোধীদলীয় নেতা সুখী-সমৃদ্ধ কল্যাণমুখী নতুন বাংলাদেশ গড়ে উঠবে: মির্জা ফখরুল চাচা-ভাতিজা হত্যা মামলায় ৭ জনের মৃত্যুদণ্ড হেলিকপ্টার দুর্ঘটনায় ইকুয়েডরের গোয়েন্দাপ্রধানসহ নিহত ৭ বঙ্গবন্ধুর বাড়ি ভাঙচুর-অগ্নিসংযোগ: ড. ইউনূসসহ ২৭ জনের নামে মামলার আবেদন নতুন রাষ্ট্রপতিকে শপথ পড়াবেন কে, মত দিল আইন মন্ত্রণালয় কলকাতায় হোটেলে আগুন: ইজারাদারসহ গ্রেপ্তার ৩

সারাদেশে বিএনপির নতুন কর্মসূচি ঘোষণা

#

নিজস্ব প্রতিবেদক

১১ জানুয়ারি, ২০২৩,  2:43 PM

news image

১০ দফা দাবি আদায়ে সারাদেশে আগামী ১৬ জানুয়ারি বিক্ষোভ মিছিল ও সমাবেশ করার ঘোষণা দিয়েছে বিএনপি। বুধবার (১১ জানুয়ারি) সরকারের পদত্যাগ এবং নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনসহ ১০ দফা দাবিতে রাজধানীতে গণ-অবস্থান কর্মসূচি পালন করছে দলটি। ইতোমধ্যে এ কর্মসূচিতে অংশ নিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বেলা ১১টা ৫০ মিনিটে নয়াপল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এ গণ-অবস্থান কর্মসূচিতে যোগ দেন তিনি। এর আগে, সকাল সাড়ে ১০টার দিকে গণ-অবস্থান কর্মসূচি শুরু হয়। এটি বিকেল ৩টা পর্যন্ত চলবে। এতে সভাপতিত্ব করছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন। এর আগে, গণ-অবস্থান কর্মসূচিতে অংশ নিয়েছেন দলটির ভাইস চেয়ারম্যান ডা. এ জেড এম জাহিদ হোসেন, ঢাকা মহানগর বিএনপির আহ্বায়ক আমান উল্লাহ আমান, সাংগঠনিক সম্পাদক আবদুস সালাম আজাদ, ঢাকা মহানগর দক্ষিণের সদস্য সচিব রফিকুল আলম প্রমুখ। এদিন সকাল থেকে গণ-অবস্থান কর্মসূচি উপলক্ষে ছোট ছোট মিছিল নিয়ে নয়াপল্টনে জড়ো হন বিএনপি নেতাকর্মীরা। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে নেতাকর্মীদের সংখ্যা বাড়তে থাকে। এতে সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। এদিকে কর্মসূচির নামে যেকোনো ধরনের নাশকতা ঠেকাতে রাজধানীজুড়ে সমাবেশসহ বিভিন্ন কর্মসূচি পালন করছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। রাজনৈতিক দলগুলোর পাল্টাপাল্টি কর্মসূচি ঘিরে সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম