ঢাকা ২১ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
আশুলিয়ায় পোশাক কারখানায় বিস্ফোরণের পর আগুন, নিহত ৭ হাম উপসর্গে আরও ৬ মৃত্যু, ক্রমেই দীর্ঘ হচ্ছে লাশের সারি বেকারত্ব কমাতে কারিগরি ও প্রযুক্তি শিক্ষায় জোর দেওয়ার তাগিদ রাষ্ট্রপতির প্রথম স্ত্রীসহ এমপি নজরুল ইসলাম রিমান্ডে ঢাকায় বিক্ষোভের ডাক এনসিপির, সন্ধ্যায় মিছিল সরকার বাধ্য হয়েই তেলের দাম বাড়িয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশি নৌসদস্যের মৃত্যু জাতীয় গ্রিডে সৌরবিদ্যুৎ সরবরাহে ইউনিয়ন পরিষদকে ‘বড় বরাদ্দ’ দেশের স্বার্থ রক্ষায় প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর: মাহদী আমিন স্বাস্থ্যখাতের ওপর সরকারের বড় সাফল্য নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সারাদেশে টিসিবির ট্রাকসেল কার্যক্রম শুরু আজ

#

নিজস্ব প্রতিবেদক

১১ মে, ২০২৬,  5:24 PM

news image

ঈদুল আজহা উপলক্ষে নিত্যপণ্যের বাজারে স্বস্তি দিতে দেশব্যাপী বিশেষ ট্রাকসেল কার্যক্রম শুরু করেছে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। সোমবার (১১ মে) থেকে শুরু হওয়া এ কার্যক্রম চলবে আগামী ২১ মে পর্যন্ত। রোববার (১০ মে) টিসিবির প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, সারা দেশে প্রতিদিন ৭২০টি ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভোজ্যতেল, চিনি ও মসুর ডাল বিক্রি করা হবে। এর মধ্যে ঢাকা মহানগরী ও ঢাকা জেলায় ৫০টি এবং চট্টগ্রাম মহানগরী ও জেলায় ২০টি ট্রাক মোতায়েন থাকবে। এছাড়া অন্য ছয় বিভাগীয় শহর ও সংশ্লিষ্ট জেলায় ১৫টি করে এবং বাকি ৫৬ জেলায় ১০টি করে ট্রাকসেল পরিচালিত হবে। টিসিবি জানিয়েছে, প্রতিটি ট্রাকে প্রতিদিন ৪০০ জন ক্রেতাকে পণ্য দেওয়া হবে। এ উদ্যোগের মাধ্যমে প্রায় ২৮ লাখ ৮০ হাজার মানুষ উপকৃত হবেন। মোট ১৩ হাজার ৯৩৯ টন পণ্য বিক্রির লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। সংস্থাটির তথ্যমতে, যেকোনো সাধারণ ভোক্তা ট্রাক থেকে পণ্য কিনতে পারবেন। তবে একজন ক্রেতা সর্বোচ্চ দুই লিটার ভোজ্যতেল, এক কেজি চিনি এবং দুই কেজি মসুর ডাল কিনতে পারবেন। পণ্যের নির্ধারিত দাম হলো, ভোজ্যতেল: প্রতি লিটার ১৩০ টাকা, চিনি: প্রতি কেজি ৮০ টাকা,মসুর ডাল: প্রতি কেজি ৭০ টাকা। এদিকে টিসিবির কার্ডধারী নিম্ন আয়ের পরিবারের জন্য ভর্তুকিমূল্যে পণ্য বিক্রি কার্যক্রমও চলমান রয়েছে। ঈদ উপলক্ষে মে মাসে ৭২ লাখ কার্ডধারী পরিবারের কাছে প্রায় ৩৪ হাজার ৮৪৮ টন পণ্য বিক্রি করা হবে বলে জানিয়েছে সংস্থাটি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম