ঢাকা ২৬ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) আজ ইউএনডিপি দেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করতে চায়: স্বরাষ্ট্রমন্ত্রী কনসার্ট বাতিল মানেই সরকারের বাধা নয়: তথ্যমন্ত্রী মাদারীপুরে পুকুরে ডুবে জমজ বোনের মৃত্যু বঙ্গোপসাগরে নিখোঁজের ২২ ঘণ্টা পর পাঁচ জেলের মরদেহ উদ্ধার ৮ হাজার কোটি টাকার পণ্য কিনবে টিসিবি, তালিকায় যুক্ত হচ্ছে নতুন পণ্য মুনাফাসহ টাকা পাবেন সম্মিলিত ইসলামী ব্যাংকের আমানতকারীরা ঈদ-ই-মিলাদুন্নবী উপলক্ষে র‍্যাবের নিরাপত্তা জোরদার ‘খুব শিগগিরই ব্যাটারিচালিত রিকশার জন্য হচ্ছে নীতিমালা’ বঙ্গোপসাগরে ট্রলারডুবি: ৮ জেলে উদ্ধার, নিখোঁজ ৫

সারজিসের বিরুদ্ধে ১০ কোটি টাকার মানহানি মামলার আবেদন

#

নিজস্ব প্রতিবেদক

১২ আগস্ট, ২০২৫,  12:31 PM

news image

জাতীয় নাগরিক পার্টির উত্তর আঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলমের বিরুদ্ধে গাজীপুর আদালতে ১০ কোটি টাকার মানহানি মামলার আবেদন করেছেন বাসন থানা বিএনপির সভাপতি তানভীর সিরাজ। আজ মঙ্গলবার গাজীপুর অতিরিক্ত চিপ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত-২ এ মামলাটির আবেদন করেন তিনি। মামলার বাদী তানভীর সিরাজ বলেন, ‘সাংবাদিক তুহিন হত্যায় বিএনপিকে জড়িয়ে অপপ্রচার করার অভিযোগ এনে দলের নির্দেশে তিনি বাদী হয়ে মামলাটি রুজু করেছেন।’ তিনি জানান, অপরাধী চক্রের ভিডিও ধারণ করায় সাংবাদিক তুহিনকে নির্মমভাবে হত্যা করা হয়। কিন্তু এনসিপির মুখ্য সংগঠক সারজিস আলম না জেনে তার ব্যক্তিগত ফেসবুক আইডিতে এই ঘটনায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিকে জড়িয়ে অপপ্রচার চালিয়েছেন, যা দলের ভাবমূর্তি নষ্ট করেছে। এরই মধ্যে জিএমপির কমিশনার এই হত্যাকাণ্ডের মূল রহস্য উদঘাটন করেছেন, যেখানে রাজনৈতিক সংশ্লিষ্টতার কোনো প্রমাণ পাওয়া যায়নি।  এ সময় তিনি ন্যায় বিচার পাওয়ার আশাবাদ ব্যক্ত করেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম