ঢাকা ১৫ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
ফাইনালে আর্জেন্টিনাকেই চান স্পেন কোচ, জানালেন বিশেষ কারণ যে কারণে নীল জার্সিতে খেলবে আর্জেন্টিনা গুলিস্তানে সেলুনে এসি বিস্ফোরণ, দগ্ধ ১০ শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে ঢাকা বোর্ডের সামনে শিক্ষার্থীদের অবস্থান পদার্থবিজ্ঞানের ভুল প্রশ্নে পূর্ণ নম্বর পাবে পরীক্ষার্থীরা: শিক্ষামন্ত্রী পরকীয়ার জেরে স্বামীকে হত্যা: স্ত্রী-প্রেমিকসহ ৪ জনের যাবজ্জীবন ‘চট্টগ্রাম ছাড়া সব বোর্ডে পরীক্ষা চলবে’ ১৬ জুলাই খুলে দেওয়া হবে বান্দরবানের সব পর্যটনকেন্দ্র হামের উপসর্গ নিয়ে আরও ৭ শিশুর মৃত্যু কাতারের উদ্দেশে ঢাকা ছাড়লেন স্পিকার

সাম্প্রদায়িক সংঘাতের আশঙ্কা গুরুত্বের সঙ্গে দেখছি : সিইসি

#

নিজস্ব প্রতিবেদক

১১ অক্টোবর, ২০২৩,  2:55 PM

news image

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল বলেছেন, নির্বাচন ঘিরে সাম্প্রদায়িক সংঘাতের আশঙ্কার বিষয়টি আমরা গুরুত্বের সঙ্গে দেখছি। এ বিষয়ে আমরা আইন-শৃঙ্খলা বাহিনীকে কঠোরভাবে সতর্ক করে দেব। বুধবার (১১ অক্টোবর) নির্বাচন ভবনে আসন্ন জাতীয় নির্বাচনে সাম্প্রদায়িক সংঘাতের আশঙ্কা করে বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের দেওয়া স্মারকলিপি প্রসঙ্গে তিনি এ কথা বলেন। সিইসি কাজী হাবিবুল আউয়াল বলেন, নির্বাচন ঘিরে সাম্প্রদায়িক সংঘাতের আশঙ্কার বিষয়ে আমাদের দিক থেকে যা করার তা করব। তবে মূলত বিষয়টি দেখবে আইনশৃঙ্খলা বাহিনী। আমরা কঠোরভাবে তাদের সতর্ক করে দেব। আমরা চিঠি দিয়ে সরকার, ডিসি-এসপি, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যারা যারা এর সঙ্গে দায়িত্বপ্রাপ্ত তাদের অবহিত করব, দেশে নির্বাচনকে কেন্দ্র করে যেন কোনো সাম্প্রদায়িক সংঘাত বা সহিংসতা না হয়। তিনি বলেন, নির্বাচনের ১৫ দিন পর পর্যন্ত আইনশৃঙ্খলা বাহিনীর ওপর আমাদের কিছুটা নিয়ন্ত্রণ থাকে। আমরা সেদিকে নজর রাখব। তবে নির্বাচনের আগে বা পরে যখনই হোক দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করা আইনশৃঙ্খলা বাহিনীর দায়িত্ব। যদি এটা না হয়, তবে এর দায়-দায়িত্ব তারাই বহন করবে। এদিন হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক রানা দাশগুপ্ত নির্বাচন ঘিরে সাম্প্রদায়িক সংঘাতের আশঙ্কায় স্মারকলিপি দেন। একই সঙ্গে তিনি সংখ্যালঘু অধ্যুষিত এলাকাকে ‘ঝুঁকিপূর্ণ’ ঘোষণা করার দাবি জানান।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম