ঢাকা ০৫ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
ডিএসসিসি'র আওতায় ডেঙ্গু মোকাবেলায় আগাম জরিপ, ২৭ টি ওয়ার্ড চরম ঝুঁকিতে মহিষ পালনে নিশ্চিত হবে সুস্বাস্থ্য রক্ষা পাবে পরিবেশ হাম ও উপসর্গে ৪ শিশুর মৃত্যু মিঠাপুকুরে বিষাক্ত অ্যালকোহল পানে একে একে ৫ জনের মৃত্যু বিএসইসির নতুন চেয়ারম্যান মাসুদ খান রামিসা হত্যা মামলার রায় রোববার প্রধানমন্ত্রীর সঙ্গে ইউএনডিপির আবাসিক প্রতিনিধির সাক্ষাৎ নিঃসঙ্গ মায়ের মৃত্যু ঘিরে ‘মিথ্যা তথ্য’ ছড়ানোর অভিযোগ ছেলের আর্জেন্টিনায় ১৪ বছরের কিশোরী হত্যা, রাজধানীতে বিক্ষোভ চলতি বছরেই দেশে শিশুদের মিড ডে মিলের ব্যবস্থা হবে: শিক্ষামন্ত্রী

সামাজিক যোগাযোগমাধ্যম অস্থিরতার জন্য দায়ী : তথ্যমন্ত্রী

#

নিজস্ব প্রতিবেদক

২৭ সেপ্টেম্বর, ২০২৩,  5:14 PM

news image

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, আমাদের দেশে গত ১৩/১৪ বছরে যত অস্থিরতা তৈরি হয়েছে, সেগুলোর ক্ষেত্রে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করে করা হয়েছে। মানুষ হত্যার শিকার হয়েছে। রাষ্ট্রব্যবস্থাকে দুর্বল করা হয়েছে৷ বুধবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর শেরে বাংলা নগরের তথ্য কমিশন ভবনে আয়োজিত ‘তথ্যের অবাধ প্রবাহে ইন্টারনেটের গুরুত্ব’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে এই আলোচনা সভার আয়োজন করা হয়। মন্ত্রী বলেন,

সামাজিক যোগাযোগমাধ্যম বাংলাদেশে ব্যবহার করে আট কোটির বেশি মানুষ। এ সময় তিনি ছেলেধরা গুজবে সাধারণ মানুষকে পিটিয়ে হত্যা ও পদ্মা সেতু নিয়ে গুজবের বিষয়টি তুলে ধরেন। তথ্য প্রাপ্তির কৌশলের বিষয় তুলে ধরে ড. হাছান মাহমুদ বলেন, যারা তথ্য পাওয়ার জন্য নানা উপায় অবলম্বন করেন, সচিবালয়ে দেখা যায়, ক্লার্কের (পিওন) সাথে সখ্যতা তৈরি করা হয়। যে ফাইল এদিক থেকে ওদিকে নিয়ে যাওয়া হয়, তার সাথে সখ্যতা তৈরি করা হয়। সখ্যতা তৈরি করে ফটো তোলে, মোবাইলে ফটো তোলে, ফটো তুলে নিয়ে যাওয়া হয়। এভাবে তথ্য নেয়া অপরাধ।

তথ্য অধিকার আইন আছে, যে কেউ তথ্য চাইতে পারে। মন্ত্রী বলেন, ২০০৮ সালে আমাদের ইশতেহারে দুইটি বিষয় উল্লেখ করেছিলাম, তথ্য অধিকার আইন ও জনগণের সামনে ডিজিটাল বাংলাদেশের ধারণা। আমরা এখন ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়ন করেছি। ইশতেহার প্রণয়নের সময় দল ও দলের বাইরে অনেকেই এই দুই বিষয় নিয়ে সন্দিহান ছিলেন। তিনি জানান, ১৭ কোটি মানুষের দেশ ১৮ কোটি মোবাইল সিম ব্যবহারকারী। ২০২২ সালের ডিসেম্বর পর্যন্ত তথ্য অধিকারে এক লাখ ৪৭ হাজার ৯১৮টি দরখাস্ত জমা পড়েছে৷ যার মধ্যে ৯৬ শতাংশ দরখাস্ত নিষ্পত্তি করা হয়েছে। প্রধান তথ্য কমিশনার ড. আবদুল মালেকের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক প্রধান তথ্য কমিশনার মোহাম্মদ জমির এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মো. হুমায়ুন কবীর খোন্দকার।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম