ঢাকা ১১ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক সিরিজ জয় বাংলাদেশের তারেক রহমানের নেতৃত্বে দীর্ঘ লড়াইয়ের ফসল জুলাই বিপ্লব ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বাংলা-ইংরেজির পাশাপাশি বাধ্যতামূলক হবে তৃতীয় ভাষা শিক্ষা কৃষক কার্ডে ১ হাজার ৬২ কোটি টাকা বরাদ্দ মোবাইল গ্রাহকদের জন্য বড় সুখবর ৬ শিশুর মৃত্যু: আদ-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল জুলাই শহীদ পরিবারকে মাসিক ২০ হাজার টাকা ভাতার প্রস্তাব পাঠ্যবইয়ে যুক্ত হচ্ছে ওসমান হাদির বীরত্বগাথা দেশের ৫৫তম বাজেট উত্থাপন চলছে

সাভার প্রেসক্লাবের সভাপতি নাজমুল, সম্পাদক জিয়া

#

১৮ জানুয়ারি, ২০২৫,  4:49 PM

news image

ওবায়দুর রহমান লিটনঃ ঢাকার সাভার প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচনে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন নিউজ টোয়েন্টিফোর ও বাংলাদেশ প্রতিদিনের সাভার প্রতিনিধি নাজমুল হুদা ও সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন আরটিভির স্টাফ রিপোর্টার জিয়াউর রহমান। মঙ্গলবার (১৪ জানুয়ারি) সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ শেষে সন্ধ্যা ৭টার দিকে ফলাফল ঘোষণা করে দায়িত্বরত নির্বাচনে দায়িত্বরত প্রধান নির্বাচন কমিশনার সিনিয়র সাংবাদিক বরুণ ভৌমিক নয়ন, নির্বাচন কমিশনার সাভার প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য ফিরোজ মাহমুদ ও সিনিয়র সাংবাদিক অরুপ রায়। এসময় তাদের সহায়তা করেন দৈনিক ইনকিলাবের সাভার প্রতিনিধি সেলিম আহমেদ। নির্বাচনে সহসভাপতি পদে নির্বাচিত হয়েছেন আজকালের খবরের সাভার প্রতিনিধি আরিফুর রহমান ও মানবজমিনের স্টাফ রিপোর্টার হাফিজ উদ্দিন। যুগ্ম সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন বাংলাট্রিবিউনের সাভার প্রতিনিধি নাদিম হোসেন। অর্থ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন দৈনিক করতোয়ার সাভার প্রতিনিধি এসএম সবুজ। সাংগঠনিক সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন সাপ্তাহিক নিউজ গার্ডেনের সম্পাদক ওমর ফারুক। দপ্তর সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন দৈনিক আজকালের খবরের সাভার প্রতিনিধি ফুলকীর এমদাদ হোসেন। ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন ঢাকাপোষ্টের জেলা প্রতিনিধি লোটন আচার্য্য। পাঠাগার সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন দৈনিক নয়াদিগন্তের সাভার প্রতিনিধি আমান উল্লাহ পাটোয়ারী। এছাড়া কার্যনির্বাহী সদস্য পদে নির্বাচিত হয়েছেন দৈনিক সমকালের স্টাফ স্টাফ রিপোর্টার গোবিন্দ আচার্য্য, জিটিভি ও ভোরের কাগজের স্টাফ রিপোর্টার আজিম উদ্দিন এবং দ্য ডেইলি স্টার ও নাগরিক টিভির সাভার প্রতিনিধি আখলাকুর আকাশ। উল্লেখ্য নানা জটিলতার কারণে প্রায় সাতবছর পর উৎসব মুখর পরিবেশে সাভার প্রেসক্লাবের নির্বাচন অনুষ্ঠিত হয় এতে মোট ৫৪ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম