ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
বামনায় ক্রীড়া সংস্থা কর্তৃক উপজেলাব্যাপী ক্রীড়া সামগ্রী বিতরণ সাতক্ষীরায় ডিসি কাপ ফুটবলের চ্যাম্পিয়ন আশাশুনি স্টুডেন্ট ভিসা সহজ করা হয়েছে: শিক্ষামন্ত্রী হাম উপসর্গে আরও ৪ মৃত্যু এনবিআরে বড় রদবদল ঢাকার প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে ব্যাটারিচালিত রিকশা দেশের প্রতিটি জেলায় পর্যাপ্ত খাদ্য মজুদ আছে: খাদ্যমন্ত্রী বগুড়ার সাতমাথায় ড্রেন সংস্কারের সময় থ্রি-নট-থ্রি রাইফেলের শতাধিক গুলি উদ্ধার ফ্যামিলি কার্ড বিতরণে ত্রুটি মাত্র ১.২ শতাংশ: পরিকল্পনামন্ত্রী স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি

সাভার প্রেসক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি জাভেদ মোস্তফা ও সম্পাদক রুপোকুর রহমান

#

নিজস্ব প্রতিবেদক

২২ মার্চ, ২০২৩,  12:11 AM

news image

শরীফ উল হক : আগামী দুই বছরের জন্য সাভার প্রেসক্লাবের নতুন কার্যকরী কমিটি নির্বাচিত করা হয়েছে। একটি ঝাঁক ঝমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে বাংলা টিভির রিপোর্টার জাভেদ মোস্তফাকে সভাপতি ও এসএ টিভির রিপোর্টার রুপোকুর রহমানকে সাধারন সম্পাদক করে সাভার প্রেসক্লাবের (২০২৩-২০২৪ অর্থবছরের) নতুন কার্যকরি কমিটি গঠন করা হয়েছে। ১৯ মার্চ (রবিবার) সকাল ১১টায় সাভার থানা রোডে অবস্থিত প্রেসক্লাব কার্যালয়ে এক সাধারণ সভায় এ কমিটি গঠন করা হয়। সভায় ক্লাবের সাধারণ সদস্যরা সর্বসম্মতিক্রমে হ্যা/না ভোটের ম্যাধ্যমে প্রেসক্লাবের আহ্বায়ক জাভেদ মোস্তফাকে সভাপতি ও সদস্য সচিব রুপোকুর রহমানকে সাধারণ সম্পাদক করে ১৩ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটি গঠন করা হয়েছে। প্রেসক্লাবের আরো দায়িত্বপ্রাপ্তরা হলেন, সহ-সভাপতি গোলাম পারভেজ মুন্না ও মোখলেছুর রহমান ইলিয়াস শাহী, যুগ্ম সাধারণ সম্পাদক সঞ্জীব কুমার সাহা, সাংগঠনিক সম্পাদক ফাহাদ ই আযম, অর্থ সম্পাদক সেলিম আহমেদ, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক তোফায়েল হোসেন সানি, পাঠাগার সম্পাদক এসএ দুলাল, দপ্তর সম্পাদক শাহীন আলম চৌধুরী, নির্বাহী সদস্য আখতার হামিদ, নিায়ামত উল্লাহ এবং শামীম খান। ক্লাবের সাধারণ সদস্যরা এসময় উপস্হিত ছিলেন। আগামী দুই বছরের জন্য এ কমিটি নির্বাচিত করা হলো। দৈনিক মুক্ত খবরের পক্ষ থেকে নবনির্বাচিত সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাই।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম