ঢাকা ১৫ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
হামের উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় ৮ শিশুর মৃত্যু শিক্ষকদের অবসরের টাকা পেতে অফিসে অফিসে ঘুরতে হবে না: প্রধানমন্ত্রী ডারউইন টেস্ট: ঐতিহাসিক জয়ের স্বপ্ন দেখছে বাংলাদেশ দাম কমার পরদিনই স্বর্ণের দাম ভরিতে বাড়ল ২১৫৮ টাকা কালিয়াকৈরে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার যেভাবে গৃহবধূ থেকে আপসহীন নেত্রী হয়ে ওঠেন খালেদা জিয়া প্রধানমন্ত্রীর কাছে 'এমপি মোশাররফকে মন্ত্রী হিসেবে পেতে' উপকূলের লাখো মানুষের দাবী প্যারিসে বাংলাদেশ প্রেসক্লাব ফ্রান্সের আত্মপ্রকাশ ও কমিটি গঠন অর্থের অভাবে স্বাস্থ্যসেবা থেকে কেউ বঞ্চিত হবে না: প্রধানমন্ত্রী স্মার্ট ফ্যামিলি কার্ডের বাইরে খোলাবাজারে নিত্যপণ্য বিক্রির পরিকল্পনা করছে টিসিবি

সাভার ডেইরি ফার্মে নির্মাণাধীন ভবন থেকে ট্রান্সফরমার চুরি

#

নিজস্ব প্রতিবেদক

১৩ ডিসেম্বর, ২০২৩,  8:30 PM

news image

ফয়জুল ইসলামঃ সাভার ডেইরি ফার্মে প্রাণিসম্পদ অধিদপ্তরের অধীন নির্মাণাধীন ভেটেরিনারি পাবলিক হেলথ অ্যান্ড মাইক্রোবায়োলজি ল্যাব থেকে ট্রান্সফরমারসহ বিভিন্ন মালামাল চুরি হয়েছে। এ ঘটনায় গত সোমবার রাতে প্রাণিসম্পদ অধিদপ্তরের ওই প্রকল্পের পরিচালক ডা. মো. মকবুল হোসেন বাদী হয়ে সাভার মডেল থানায় একটি মামলা করেছেন। এদিকে চুরির ঘটনায় মামলার পর সাভার মডেল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শনসহ চুরির সঙ্গে সম্পৃক্ত থাকার অভিযোগে কেন্দ্রীয় গো-প্রজনন ও দুগ্ধ খামার সাভারের দৈনিক হাজিরাভিত্তিক শ্রমিক মো. শহিদুল ইসলাম ও মো. সুমন মিয়াকে গ্রেপ্তার করেছে। মামলার এজাহার থেকে জানা যায়, গত ২৮ নভেম্বর রাতে জনস্বাস্থ্য সুরক্ষায় ভেটেরিনারি পাবলিক হেলথ সার্ভিস জোরদারকরণ (প্রথম সংশোধিত) প্রকল্পের আওতায় নির্মাণাধীন ভেটেরিনারি পাবলিক হেলথ অ্যান্ড মাইক্রোবায়োলজি ল্যাবের বৈদ্যুতিক সাবস্টেশনের জানালার গ্রিল কেটে ১০০ কেভি ট্রান্সফরমারের ভেতরের এবং বাইরে তামার তার, তামার তারের কয়েল, ডিজেল জেনারেটরের ব্যাটারি, এসি আউটডোর, সার্কিট ব্রেকারসহ অর্ধকোটি টাকার বিভিন্ন মালামাল চুরি হয়। ওইদিন রাতে প্রতিষ্ঠানটির নিরাপত্তার দায়িত্বে কর্মরত ছিলেন কেন্দ্রীয় গো প্রজনন ও দুগ্ধ খামার সাভারের দৈনিক হাজিরাভিত্তিক শ্রমিক মো. শহিদুল ইসলাম, মো. সুমন মিয়া এবং আনসার সদস্য মো. শামসুল হক ও মো. হাবিবুর রহমান। মামলার তদন্ত কর্মকর্তা সাভার মডেল থানার উপপরিদর্শক (এসআই) আল মামুন কবির বলেন, সরকারি প্রকল্পে চুরির ঘটনায় দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ছাড়া আরো জিজ্ঞাসাবাদের জন্য গ্রেপ্তারকৃতদের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম