ঢাকা ০৪ নভেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
গাজীপুরে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, টিয়ারশেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ ইতিহাসে প্রথমবার একসঙ্গে মার্কিন সিনেটের দায়িত্ব পালন করবেন তিন কৃষ্ণাঙ্গ নারী জিয়াউর রহমানের সমাধিতে চীনের আন্তর্জাতিক বিষয়কমন্ত্রীর শ্রদ্ধা ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে পোশাকশ্রমিকদের বিক্ষোভ আফগান অভিবাসীদের ফেরত পাঠানোর পরিকল্পনায় যুক্তরাষ্ট্রে বিতর্ক পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে মজুরি বোর্ডের প্রথম সভা আজ এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষায় অংশ নিতে পারবেন যারা চার টেস্টে ২৮ উইকেট নিয়ে বর্ষসেরা রবিনসন সাভার-আশুলিয়ায় কারখানা ভাঙচুরের ঘটনায় তিন মামলা, গ্রেফতার ১১ নিখোঁজের ২ দিন পর জলাশয়ে মিলল ভারতীয় মেডিকেল শিক্ষার্থীর মরদেহ

সাভার-আশুলিয়ায় কারখানা ভাঙচুরের ঘটনায় তিন মামলা, গ্রেফতার ১১

#

নিজস্ব প্রতিবেদক

০৪ নভেম্বর, ২০২৬,  11:23 AM

news image

ঢাকার সাভার ও আশুলিয়ার শিল্পাঞ্চলে চলমান শ্রমিক অসন্তোষের জেরে বিভিন্ন কারখানায় ভাঙচুরের ঘটনায় তিনটি মামলা হয়েছে। এসব মামলায় অজ্ঞাতনামা দুই হাজার ৩০০ জনের বেশি ব্যক্তিকে আসামি করা হয়েছে। এ ঘটনায় ১১ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এর মধ্যে, মঙ্গলবার (৩ নভেম্বর) সাভার মডেল থানায় একটি এবং আশুলিয়া থানায় সোমবার (২ নভেম্বর) দুটি মামলা হয়েছে।


আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন, শিল্পাঞ্চলে চলমান শ্রমিক আন্দোলনের মধ্যে কারখানায় ভাঙচুরের ঘটনায় সোমবার রাতে আশুলিয়ার দুটি পৃথক কারখানার কর্তৃপক্ষ মামলা দুটি করে। এসব মামলায় অজ্ঞাতনামা ৮০০ থেকে এক হাজার ব্যক্তিকে আসামি করা হয়েছে। এ ঘটনায় পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে।


সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল আলম বলেন, শ্রমিক আন্দোলনের মধ্যে কারখানায় ভাঙচুর ও কর্মীদের ওপর হামলার অভিযোগে সাভারের একটি কারখানার কর্তৃপক্ষ মামলা করেছে। মামলায় অজ্ঞাতনামা এক হাজার ২০০ থেকে এক হাজার ৩০০ জনকে আসামি করা হয়েছে। এ ঘটনায় ছয়জনকে গ্রেফতার করা হয়েছে।


মঙ্গলবার রাত সোয়া ১০টার দিকে অতিরিক্ত পুলিশ সুপার (সাভার সার্কেল) রাকিবুল হাসান ইশান বলেন, সাভার ও আশুলিয়ার ঘটনায় ইতোমধ্যে আশুলিয়া থানায় দুটি এবং সাভার থানায় একটি মামলা হয়েছে। এসব মামলায় ১১ জনকে গ্রেফতার করা হয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম