ঢাকা ১২ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
গাজীপুর শহিদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজে আনসার সদস্যদের সতর্কতায় দুই চোর আটক বর্জ্য থেকে বিদ্যুৎ, ৯০ কোটি টাকার কার্বন ক্রেডিট পাবে বাংলাদেশ মহাখালীতে ভবনে লাগা আগুন নিয়ন্ত্রণে বাংলা কিউআরে বাড়ছে লেনদেন, সপ্তাহে ছাড়াল ৭০০ কোটি টাকা ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে ভোটগ্রহণ ২৯ অক্টোবর ‘অবসরের পর বিচারকদের পাসপোর্ট ভেরিফিকেশন অযৌক্তিক ও ভিত্তিহীন’ ধানমন্ডিতে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট সিলেটে কিশোরীকে শিকল বেঁধে ঘোরানোর ঘটনায় গ্রেপ্তার ৩ ‘আস্থা হারানোর’ কথা জানিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ আলিস্তারের গোলে লিভারপুলের দুর্দান্ত প্রত্যাবর্তন

সাভারে মাদ্রাসার চার শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে কবিরাজ আটক

#

নিজস্ব প্রতিনিধি

০৭ জুন, ২০২২,  4:27 PM

news image

সাভারে একটি মাদ্রাসার চার শিশু শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টার অভিযোগে এক ভণ্ড কবিরাজকে গ্রেফতার করেছে পুলিশ।  রাতে উপজেলার সদর ইউনিয়নের দেওগাঁও এলাকা থেকে তাকে গ্রেফতার করে সাভার মডেল থানা পুলিশ। পুলিশ জানায়, গতকাল বিভিন্ন সময়ে দেওগাঁও এলাকার দারুস সালাম মাদ্রাসার চার শিশু শিক্ষার্থীকে একটি বাড়িতে নিয়ে ধর্ষণের চেষ্টা করে ভণ্ড কবিরাজ জয়নাল আবেদিন (৭০)।

পরে ভুক্তভোগী শিশুরা রাতে যার যার বাড়িতে গিয়ে পরিবারের সদস্যদের ধর্ষণের চেষ্টার বিষয়টি খুলে বললে রাতেই এক শিশুর পরিবার ভণ্ড কবিরাজ জয়নাল আবেদিনকে প্রধান আসামি করে সাভার মডেল থানায় একটি নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করলে পুলিশ দেওগাঁও এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ওই বৃদ্ধও ৩ ছেলে ৪ মেয়ে এবং ৮/৯জন নাতি-নাতনি রয়েছে। তার এক নাতি সাকিব ধর্ষণ মামলায় গ্রেফতার হয়ে ঢাকা কেন্দ্রীয় কারাগারে আটক রয়েছে। এবিষয়ে সাভার মডেল থানার ওসি কাজী মাইনুল ইসলাম বলেন, ধর্ষণের চেষ্টার অভিযোগের মামলায় বৃদ্ধকে আদালতে প্রেরণ করা হয়েছে সকালে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম