ঢাকা ২০ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু ডিআর কঙ্গোতে ইবোলায় আক্রান্ত ৭৫ স্বাস্থ্যকর্মী বিক্ষোভে উত্তাল কাশ্মীর, নিহত ২৪ বিএনপি কখনোই একদলীয় শাসনব্যবস্থায় বিশ্বাস করে না: মির্জা ফখরুল টানা ৪ দিনের ছুটির সুযোগ সরকারি চাকরিজীবীদের কিংবদন্তি ক্রীড়াবিদ আব্দুস সাদেক আর নেই প্রধানমন্ত্রীর মালয়েশিয়া ও চীন সফরে যেসব বিষয় গুরুত্ব পাবে টাঙ্গাইলে পরিত্যক্ত কূপে নেমে বাবা-ছেলেসহ ৪ জনের মৃত্যু পেনশনে বড় সুখবর, বাড়বে আর্থিক সুবিধা মোহাম্মদপুরের অপরাধীদের কড়া হুঁশিয়ারি স্বরাষ্ট্রমন্ত্রীর

সাভারে বিয়ের প্রলোভনে তরুণীকে ধর্ষণের অভিযোগে আটক ১

#

নিজস্ব প্রতিনিধি

১২ ফেব্রুয়ারি, ২০২২,  2:10 PM

news image

সাভারে এক তরুণীকে ধর্ষণের অভিযোগে এক যুবককে আটক করেছে পুলিশ। আজ শনিবার গোপন সংবাদের ভিতিত্বে নড়াইল জেলায় অভিযান চালিয়ে তাকে আটক করে সাভার মডেল থানা পুলিশ। আটক ধর্ষণকারীর নাম রাজু মিয়া (২০)। পুলিশ জানায়, গত দুই বছর আগে বিরুলিয়া ইউনিয়নের খাগান এলাকায় পনের বছর বয়সী ওই তরুণীকে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণ করেন রাজু মিয়া নামের ওই যুবক। পরে ওই তরুণীকে বিয়ে না করে ওই যুবক আত্মগোপনে চলে যায়।

পরে দুই বছর আগে ওই তরুণীর পরিবার সাভার মডেল থানায় রাজু মিয়াকে প্রধান আসামি করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করলে ওই যুবককে বিভিন্ন স্থানে আটক করতে পুলিশ অভিযান চালালেও ঘন ঘন স্থান পরিবর্তন করায় তা সম্ভব হয়নি।  সাভার মডেল থানার বিরুলিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্য এস আই আব্দুল কুদ্দুস জানান, শনিবার দুপুরে নড়াইল জেলায় একটি স্থানে গোপন সংবাদের ভিতিত্বে অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়। দুই বছর পালিয়ে থেকেও ওই যুবকের শেষ রক্ষা হয়নি। উন্নত প্রযুক্তি ব্যবহার করে তাকে আটক করা হয়েছে। আজই তাকে আদালতে প্রেরণ করা হবে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম