ঢাকা ১১ নভেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
এবার পাঁচ কোটি টাকা করে বরাদ্দ পাচ্ছেন এমপিরা ঢাকাসহ ১৫ জেলায় তীব্র বজ্রবৃষ্টির আভাস প্রথম দিনেই চমক, নেতানিয়াহুর একগুচ্ছ আইন বাতিল করতে যাচ্ছে আইজেনকোট রাজধানীর মিরপুরে তিন বাসে আগুন মোটরসাইকেলের নম্বরপ্লেট নিয়ে নতুন সিদ্ধান্ত ঘষামাজায় চসিকের রাজস্ব ক্ষতি ১৬ কোটি টাকা চলতি অর্থবছরের সংশোধিত বাজেট প্রণয়নে ব্যয় সংকোচনের উদ্যোগ সরকারের আসামে লাইনচ্যুত কলকাতা-সাইরং এক্সপ্রেস; উদ্ধারকাজ শুরু আজ ঢাকায় আসছেন মিয়ানমার বিষয়ক জাতিসংঘের বিশেষ র‍্যাপোর্টিয়ার ভারতের বিপক্ষে টেস্টের জন্য শক্তিশালী দল ঘোষণা নিউজিল্যান্ডের

সাভারে বিদ্যালয়ের ফটক থেকে উদ্ধার তিন ককটেল নিষ্ক্রিয়

#

নিজস্ব প্রতিবেদক

১০ নভেম্বর, ২০২৬,  2:33 PM

news image

ফয়জুল ইসলামঃ ঢাকার সাভারে অধর চন্দ্র সরকারি উচ্চবিদ্যালয়ের প্রধান ফটকের পাশ থেকে উদ্ধার করা তিনটি ককটেল নিষ্ক্রিয় করেছে পুলিশের বোমা নিষ্ক্রিয়করণ ইউনিট। মঙ্গলবার বিকেল সোয়া চারটার দিকে বিদ্যালয়ের মাঠে বিস্ফোরণ ঘটিয়ে ককটেলগুলো নিষ্ক্রিয় করা হয়। এ সময় নিরাপত্তার স্বার্থে মাঠের আশপাশ থেকে সাধারণ মানুষকে সরিয়ে দেওয়া হয়।


এর আগে সোমবার রাত ১০টার দিকে বিদ্যালয়ের প্রধান ফটকের পাশে একটি শপিং ব্যাগের ভেতরে বোমাসদৃশ বস্তু দেখতে পান স্থানীয়রা। খবর পেয়ে সাভার মডেল থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে জায়গাটি ঘিরে রাখে। পরে বস্তুগুলো পরীক্ষা-নিরীক্ষার জন্য পুলিশের বোমা নিষ্ক্রিয়করণ ইউনিটকে খবর দেওয়া হয়। মঙ্গলবার দুপুর সাড়ে চারটার দিকে ঢাকা থেকে বোমা নিষ্ক্রিয়করণ ইউনিটের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছান। পরে বিদ্যালয়ের মাঠে নিয়ে বিস্ফোরণ ঘটিয়ে তিনটি ককটেল নিষ্ক্রিয় করেন তাঁরা।


সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তদন্ত মোশাররফ হোসেন বলেন, সোমবার রাতে কে বা কারা বিদ্যালয়ের প্রধান ফটকের সামনে একটি শপিং ব্যাগের ভেতরে তিনটি বোমাসদৃশ বস্তু রেখে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল ঘিরে রাখে। মঙ্গলবার বিকেলে বোমা নিষ্ক্রিয়করণ ইউনিট এসে সেগুলো বিস্ফোরণের মাধ্যমে নিষ্ক্রিয় করে।


ওসি তদন্ত আরও বলেন, জনমনে ভীতি সৃষ্টির উদ্দেশ্যে কোনো চক্র এ কাজ করে থাকতে পারে। এ ঘটনায় বিদ্যালয়ের সিসিটিভি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করে তদন্ত চলছে। পুলিশের বোমা নিষ্ক্রিয়করণ ইউনিটের পরিদর্শক কাজী তোবারক হোসেন বলেন, সাভার মডেল থানা থেকে বিদ্যালয়ের ফটকে বোমাসদৃশ বস্তু পাওয়ার খবর পেয়ে তাঁদের একটি দল ঘটনাস্থলে যায়। পরে বিদ্যালয়ের মাঠে তিনটি ককটেল নিষ্ক্রিয় করা হয়। ককটেলগুলোতে বিস্ফোরক দ্রব্য থাকলেও কোনো স্প্লিন্টার ছিল না।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম