ঢাকা ১২ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
হাম উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু ‘তোমাদের উদ্দেশে কিছু বলতে চাই’—অকৃতকার্য শিক্ষার্থীদের মন্ত্রী জ্বালানি খাতে বেসরকারি বিনিয়োগ নিয়ে আগ্রহী সরকার: জ্বালানিমন্ত্রী মুক্তিযুদ্ধের ইতিহাস ছোট করার চেষ্টা করছে স্বাধীনতাবিরোধীরা: রিজভী দেশে প্রথমবার নৌযান শুমারি, শুরু ২০ আগস্ট পঞ্চগড়ে ওএমএস কার্যক্রমে ভয়াবহ অনিয়ম: চালান ছাড়াই চাল পাচার বিদেশি বিনিয়োগকারীদের সহযোগিতা করতে সরকার প্রস্তুত রাষ্ট্রপতি পদে এখনও ঠিক হয়নি বিএনপি প্রার্থী : চিফ হুইপ ভূমধ্যসাগর থেকে ১৫ বাংলাদেশি উদ্ধার জীববৈচিত্র্য সংরক্ষণে জাতীয় পুরস্কার পেল চলনবিল জীববৈচিত্র্য রক্ষা কমিটি

সাভারে বাসা থেকে কুয়েট শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার

#

নিজস্ব প্রতিনিধি

১৮ নভেম্বর, ২০২১,  12:38 PM

news image

সাভারে সবুজ মন্ডল (২২) নামে এক শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার সকালে পৌরসভার ডগরমোড়া এলাকার একটি বাসা থেকে তার লাশ উদ্ধার করা হয়। ওই শিক্ষার্থী খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) ছাত্র এবং বাগেরহাট জেলার চাঁদপুর গ্রামের নিরঞ্জন মন্ডলের ছেলে।

সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মাইনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) ৩য় সেমিস্টারের শিক্ষার্থী সবুজ মন্ডল গতকাল বুধবার সাভারে তার ভাইয়ের বাসায় বেড়াতে এসেছিলেন। আজ সকালে ওই বাসার ঘরের সিলিং ফ্যানের সঙ্গে বেল্ট দিয়ে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায় সবুজকে। ঝুলন্ত লাশ দেখে স্থানীয়রা থানায় খবর দিলে পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে। সাভার মডেল থানার উপ-পরিদর্শক জাহিদুল ইসলাম জানান, মৃত্যুর কারণ জানতে নিহতের লাশ ময়নাতদন্তের জন্যে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম