ঢাকা ১১ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
শুক্রবার ঢাকায় পৌঁছাবেন ভারতের নতুন হাইকমিশনার হাম উপসর্গে একদিনে আরও ৮ জনের মৃত্যু টিসিবির জন্য ১০ হাজার টন মসুর ডাল কিনছে সরকার আদ-দ্বীনের শোকজের জবাব প্রত্যাখ্যান, দ্রুতই আইনি ব্যবস্থা: স্বাস্থ্যমন্ত্রী বিশ্বমঞ্চে শীর্ষ শান্তিরক্ষী দেশ হিসেবে গৌরব অর্জন করেছে বাংলাদেশ: প্রধানমন্ত্রী প্রাথমিকের পাঠ্যক্রমে যুক্ত হচ্ছে নতুন বই পুলিশের জন্য ১৮২ কোটি টাকার গাড়ি কেনার সিদ্ধান্ত সাভারে দেরিতে অফিসে ঢোকায় এসিল্যান্ডসহ ৭ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা ট্রাক-মাহিন্দ্রা মুখোমুখি সংঘর্ষে নিহত ২ বকেয়া পৌরকর আদায়ে ১৫% সারচার্জ মওকুফের সুযোগ দিলো ডিএসসিসি

সাভারে প্রতিবন্ধী নারীকে দলবদ্ধ ধর্ষণ!

#

নিজস্ব প্রতিবেদক

১৫ জুন, ২০২২,  12:43 PM

news image

সাভারে শিকলে বাঁধা শারীরিক ও বাকপ্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগে মামলা দায়ের করেছেন ভুক্তভোগী পরিবার। মঙ্গলবার (১৪ জুন) রাতে মামলার বিষয়টি নিশ্চিত করেন ট্যানারি পুলিশ ফাঁড়ির ইনচার্জ রাসেল মোল্লা। এর আগে, রাত সাড়ে ৮টার দিকে মামলা দায়ের করেন ভুক্তভোগী। আসামিরা হলেন- সাভারের হেমায়েতপুরের হরিণধারা এলাকার মোমিন মিয়ার ছেলে নাহিদ (১৯) ও একই এলাকার মৃত কুতুব উদ্দিনের ছেলে সাদ্দাম (২২)। তারা দুইজনই ওই এলাকার বখাটে বলে পরিচিত। ভুক্তভোগীর স্বজন জানান, সাভারের হেমায়েতপুরের হরিণধারা এলাকায় মেয়েটির মা ও ভুক্তভোগী প্রতিবন্ধী বাসা ভাড়া নিয়ে থাকতেন। তিনি বাকপ্রতিবন্ধী মেয়েকে ঘরের ভেতরে শিকলে বেঁধে গৃহপরিচারিকার কাজ করতেন।

প্রতিদিনের মতো তিনি তার মেয়েকে শিকলে বেঁধে ১৩ জুন সকালে কাজে যান ভুক্তভোগী ওই নারীর মা। এই সুযোগে দুপুরে অভিযুক্ত নাহিদ ও সাদ্দাম ভুক্তভোগীর ঘরে প্রবেশ করে দরজা বন্ধ দেন। ওই প্রতিবন্ধী নারীকে ধর্ষণের চেষ্টা করলে বাঁধা দেয় ভুক্তভোগী। এ সময় অভিযুক্ত তাকে বেধড়ক মারধর করে ধর্ষণ করেন। পর ভুক্তভোগীর গোঙানি শুনে তার খালা ও ভাই এগিয়ে গিয়ে দরজা খুলতে বলে। অভিযুক্তরা দরজা খুলে ওই মেয়ের খালা ও ভাইকে হত্যা করে লাশ গুম করার হুমকি দিয়ে চলে যায়। পরে ভুক্তভোগীর মা বাড়িতে ফিরে এ ঘটনায় থানায় মামলা করেন ভুক্তভোগী পরিবার। এ বিষয়ে ট্যানারি পুলিশ ফাঁড়ির ইনচার্জ রাসেল মোল্লা বলেন, এ ঘটনায় মামলা দায়ের হয়েছে। অভিযুক্তদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে। ভুক্তভোগী নারীকে ওয়ার স্টেপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) পাঠানো হবে আজ।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম