ঢাকা ২০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
অনুমতি না নিয়েই গাছ কর্তন, টেন্ডার ছাড়াই প্রাচীর নির্মাণের অভিযোগ সংবিধানের ৭০ অনুচ্ছেদে সংশোধনী আনা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী বঙ্গভবন ছাড়লেন রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন রাষ্ট্রপতি নির্বাচন: ভোট দিলেন প্রধানমন্ত্রী, স্পিকার ও বিরোধীদলীয় নেতা সুখী-সমৃদ্ধ কল্যাণমুখী নতুন বাংলাদেশ গড়ে উঠবে: মির্জা ফখরুল চাচা-ভাতিজা হত্যা মামলায় ৭ জনের মৃত্যুদণ্ড হেলিকপ্টার দুর্ঘটনায় ইকুয়েডরের গোয়েন্দাপ্রধানসহ নিহত ৭ বঙ্গবন্ধুর বাড়ি ভাঙচুর-অগ্নিসংযোগ: ড. ইউনূসসহ ২৭ জনের নামে মামলার আবেদন নতুন রাষ্ট্রপতিকে শপথ পড়াবেন কে, মত দিল আইন মন্ত্রণালয় কলকাতায় হোটেলে আগুন: ইজারাদারসহ গ্রেপ্তার ৩

সাভারে দৈনিক যুগান্তরের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

#

ফয়জুল ইসলাম

০৫ ফেব্রুয়ারি, ২০২৩,  11:41 AM

news image

সাভারে দৈনিক যুগান্তর পত্রিকার দুই যুগ পুর্তি প্রতিষ্ঠাবার্ষিকী পালিত করা হয়েছে। গতকাল শনিবার সন্ধ্যায় সাভারের শিমুলতলা এলাকার জিলিয়ান রেস্টুরেন্টে এ উপলক্ষে দোয়া, আলোচনা সভা ও কেক কাটার আয়োজন করা হয়। এর আগে সবার অংশগ্রহণে একটি বর্ণাঢ্য র্যা লির আয়োজন করা হয়। যুগান্তরের স্টাফ রিপোর্টার মতিউর রহমান ভান্ডারির সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাভার পৌরসভার মেয়র আবদুল গণি। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাভার স্বজন সমাবেশের মো. সেলিম আহম্মেদ, সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দীপক চন্দ্র সাহা, সাভার মডেল কলেজের অধ্যক্ষ মো. মিরাজুল ইসলাম, টিআর বিল্ডার্সের ম্যানেজিং ডিরেক্টর তানভীর আহমেদ, সাভার স্বজন সমাবেশের সাংগঠনিক সম্পাদক মো. শাহিন খাঁন জুয়েল। প্রধান অতিথির বক্তব্যে পৌর মেয়র আবদুল গণি বলেন, যুগান্তর পত্রিকাটির অসংখ্য পাঠক রয়েছে এবং অত্যন্ত ভালো মানের এবং সাহসী সংবাদ প্রকাশ করায় দিন দিন এর প্রচার বৃদ্ধি পাচ্ছে। তিনি আরও বলেন, যুগান্তর পত্রিকার মালিক প্রয়াত নুরুল ইসলাম অত্যন্ত ভালো এবং আমার কাছের মানুষ ছিলেন। তার দুরদর্শিতার কারণেই আজ যুগান্তর পত্রিকাটি ভালো একটি অবস্থানে রয়েছে। আলোচনাসভা শেষে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা নুরুল ইসলামের জীবন ও কর্মের ওপর আলোচনা ও তার আত্মার মাগফিরাত কামনা করে দোয়ার আয়োজন করা হয়। পরে সবার অংশগ্রহণে যুগান্তরের দুই যুগে পদার্পণ উপলক্ষে কেক কাটা হয়। এ সময় সাভারের বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার অর্ধশতাধিক সংবাদকর্মী উপস্থিত ছিলেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম