ঢাকা ২৫ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
উপসর্গ বদলে আরও ভয়ংকর ডেঙ্গু জ্বর হলেই অ্যান্টিবায়োটিক না খাওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের পদত্যাগ করলেন ভারতের শিক্ষামন্ত্রী বন্যায় চট্টগ্রাম বিভাগে প্রাণিসম্পদ খাতে ৭৭ কোটি টাকার ক্ষতি নাটোরে নাইট্রোজেনবাহী ট্রাক উল্টে গ্যাস লিক, ধোঁয়ায় আচ্ছন্ন মহাসড়ক রাষ্ট্রপতি কে হবেন সিদ্ধান্ত হবে দলের স্থায়ী কমিটির বৈঠকে: মির্জা ফখরুল জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য ছাড়ল খেলাফত মজলিস সেপ্টেম্বরে নির্বাচিত হবেন নতুন রাষ্ট্রপতি: আইনমন্ত্রী পেঁয়াজের দামে বড় লাফ স্বনির্ভর, সমৃদ্ধ ও প্রযুক্তিনির্ভর বাংলাদেশ গড়তে চাই: প্রধানমন্ত্রী

সাভারে ডিজিটাল ভূমি সেবায় সচেতনতা বাড়াতে কুইজ প্রতিযোগিতা

#

২৩ মে, ২০২৬,  3:21 PM

news image

ফয়জুল ইসলামঃ সাভারে “জনবান্ধব অটোমেটেড ব্যবস্থাপনা: সুরক্ষিত ভূমি, সমৃদ্ধ ভবিষ্যৎ” প্রতিপাদ্যকে সামনে রেখে অনুষ্ঠিত ভূমিসেবা মেলা-২০২৬ উপলক্ষে সাভার উপজেলা ভূমি অফিসে আয়োজন করা হয়েছে কুইজ প্রতিযোগিতা। এতে অংশ নেয় বিভিন্ন স্কুল ও কলেজের শিক্ষার্থীরা। বৃহস্পতিবার (২১ মে) সকালে সাভার উপজেলা ভূমি অফিস প্রাঙ্গণে আয়োজিত এ প্রতিযোগিতায় শিক্ষার্থীদের মাঝে ছিল ব্যাপক উৎসাহ-উদ্দীপনা। “আমার ভূমি, আমার অধিকার” ধারণাকে কেন্দ্র করে অনুষ্ঠিত কুইজে ভূমি সেবা, ডিজিটাল ব্যবস্থাপনা, নাগরিক অধিকার ও সরকারি সেবার বিভিন্ন বিষয় নিয়ে প্রশ্ন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) আবদুল্লাহ আল আমিন। এছাড়াও উপস্থিত ছিলেন কানুনগো জিয়া উদ্দিন মাহমুদ,তহসিলদার মোঃ জাহাঙ্গীর আলম, সার্ভেয়ার ইমন হাছানসহ উপজেলা ভূমি অফিসের কর্মকর্তারা। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন সহকারী কমিশনার (ভূমি) আবদুল্লাহ আল আমিন। তিনি বলেন, আধুনিক ভূমি ব্যবস্থাপনা সম্পর্কে নতুন প্রজন্মকে সচেতন করতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। পাশাপাশি জনগণের দোরগোড়ায় দ্রুত ও স্বচ্ছ ভূমিসেবা পৌঁছে দিতে সরকার প্রযুক্তিনির্ভর কার্যক্রম বাস্তবায়ন করছে বলেও জানান তিনি। ভূমিসেবা মেলা উপলক্ষে উপজেলা ভূমি অফিসে তথ্য ও সেবামূলক বিভিন্ন স্টল, অনলাইন ভূমি সেবা কার্যক্রম এবং নাগরিক সচেতনতামূলক প্রচারণাও চালানো হচ্ছে। স্থানীয় বাসিন্দা ও শিক্ষার্থীদের অংশগ্রহণে পুরো আয়োজনটি উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম