ঢাকা ২৮ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
হামের উপসর্গ নিয়ে প্রাণ হারাল আরও ৫ শিশু নেপালে ভয়াবহ পাহাড়ি ঢলে নিহত বেড়ে ২৮৯ দেশ ও জাতির কল্যাণে নিরপেক্ষভাবে কাজ করবো: রাষ্ট্রপতি বন্যা পরিস্থিতি নিয়ে বাংলাদেশ ও নেপালের পররাষ্ট্রমন্ত্রীর ফোনালাপ জুলাই সনদ বাস্তবায়নে বিরোধী দলের সহযোগিতা চাইলেন চিফ হুইপ শিক্ষা মন্ত্রণালয়ে সাপের হানা মুগ্ধ-সিদ্ধার্থই হত্যাকারী, ছাদে হত্যা করা হয় তিনজনকে: পুলিশ এক ট্রলারে ৮০ মণ ইলিশ, বিক্রি হলো ২০ লাখ টাকায় নবায়নযোগ্য জ্বালানিসহ বিভিন্ন খাতে চীনের সহযোগিতা বাড়বে: এলজিআরডি মন্ত্রী ১৫ মামলায় খালাস পেলেন মির্জা আব্বাস

সাভারে জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে দুস্থদের মাঝে খাবার বিতরণ

#

০১ জুন, ২০২৫,  2:47 PM

news image

ওবায়দুর রহমান লিটনঃ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে সাভারে শহীদ জিয়া সামাজিক সংগঠনের উদ্যোগে আলোচনাসভা, দোয়া মাহফিল ও অসহায় দুস্থ মানুষের মাঝে রান্না করা খাবার বিতরণ করা হয়েছে। শনিবার (৩১ মে) বিকেলে সাভার বাজার বাসষ্ট্যান্ডের জাতীয় মাশরুম সেন্টার এলাকায় এ কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন সাবেক যুব ও ক্রীড়া মন্ত্রী এবং বিএনপি’র কেন্দ্রীয় নেতা অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী। প্রধান বক্তা ছিলেন শহীদ জিয়া সামাজিক সংগঠনের প্রধান উপদেষ্টা অ্যাডভোকেট মোহাম্মদ কামাল হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা বিএনপির সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক ও সাভার পৌরসভা মেয়র প্রার্থী লায়ন মোঃ খোরশেদ আলম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শহীদ জিয়া সামাজিক সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি এনামুল করিম মিন্টু। এসময় অন্যান্যের মধ্যে বিশিষ্ট ক্রীড়া সংগঠক মনিবুর রহমান চম্পক ও যুবদল নেতা ইউনুছ খানসহ স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম