ঢাকা ১৮ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
ঋণের অন্তত ৪ শতাংশ কৃষিতে বিতরণের বাধ্যবাধকতা দিল বাংলাদেশ ব্যাংক নতুন পে-স্কেল বাস্তবায়নের সময় জানালেন অর্থমন্ত্রী হামের উপসর্গ নিয়ে আরও ৭ শিশুর মৃত্যু সেজদারত অবস্থায় ইমামের মৃত্যু বন্দনার রাজনীতি থেকে বেরিয়ে এসেছে সরকার: প্রেস সচিব ভারতে ভূত আতঙ্কে হোস্টেল ছাড়ল ৬০০ শিক্ষার্থী সরকারের ১৮০ দিনের হানিমুন পিরিয়ড শেষ করেছি: শিক্ষামন্ত্রী আমড়া দিয়ে বানিয়ে ফেলুন মুখরোচক টক-ঝাল ডাল সৌরবিদ্যুৎ ছাড়া চার্জ দিলে অটোরিকশার নিবন্ধন নয়, থাকছে জরিমানাও হাসিনা কোন স্ট্যাটাসে ভারতে আছেন জানে না বাংলাদেশ: চিফ প্রসিকিউটর

সাভারে ছাত্র হত্যা মামলার পলাতক আসামী মাইছা ফারুক গ্রেপ্তার

#

২৩ ডিসেম্বর, ২০২৫,  9:46 PM

news image

ফয়জুল ইসলামঃ বৈষম্য বিরোধৗ ছাত্র-জনতার আন্দোলনে ঢাকার সাভারে গুলি করে মানুষ হত্যার ঘটনায় দায়ের করা মামলার পলাতক আসামী মোঃ ফারুক হোসেন (৫০) ওরফে মাইছা ফারুককে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার বিকেলে রাজধানীর উত্তরা পশ্চিম থানাধীনর ৬ নম্বর সেক্টরের ৫ নম্বর বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে নিশ্চিত করেছেন আমিনবাজার ক্যাম্পের ইনচার্য মোঃ জাকির হোসেন। গ্রেপ্তারকৃত ফারুক হোসেন ঢাকা জেলার আশুলিয়া থানার ঘুঘুদিয়া গ্রামের আকত আলীর ছেলে এবং আশুলিয়া থানা আওয়ামী লীগের সদস্য। সে মাছ ব্যবসার আড়ালে আওয়ামী লীগের ক্ষমতা ব্যবহার করে মাদক সিন্ডিকেড পরিচালনার মাধ্যমে শত কোটির টাকার মালিক বনে গিয়েছে বলে অভিযোগ করেছেন স্থানীয়রা। পুলিশ জানায়, বৈষম্য বিরোধী ছাত্র-জনতার আন্দোলন চলাকালে সাভার নিউমার্কেটের সামনে কুমিল্লা ইউনিভার্সিটির ছাত্র আব্দুল কাইয়ুমকে গুলি করে হত্যার ঘটনায় দায়ের করা মামলার ৩১ নম্বর আসামী ফারুক হোসেন ফ্যাসিস্ট সরকারের পতনের পর থকে আত্মগোপনে চলে যায়। মঙ্গলবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে তথ্য প্রযুক্তির সহায়তায় রাজধানীর উত্তরা পশ্চিম থানার ৬ নম্বর সেক্টরের ৫ নম্বর বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। সাভার মডেল থানার আমিনবাজার পুলিশ ক্যাম্পের ইনচার্য এসআই মোঃ জাকির হোসেন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে সাভার নিউমার্কেটের সামনে কুমিল্লা ইউনিভার্সিটি ছাত্র কাইয়ুম হত্যা মামলার ৩১ নাম্বার আসামি ফারুক হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে আশুলিয়া থানায় ছাত্র জনতার হত্যার ঘটনায় আরও দুটি মামলা রয়েছে। এসব মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাকে বুধবার দুুপুরে আদালতে পাঠানো হবে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম