ঢাকা ১০ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
গাজীপুর শহিদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজে আনসার সদস্যদের সতর্কতায় দুই চোর আটক বর্জ্য থেকে বিদ্যুৎ, ৯০ কোটি টাকার কার্বন ক্রেডিট পাবে বাংলাদেশ মহাখালীতে ভবনে লাগা আগুন নিয়ন্ত্রণে বাংলা কিউআরে বাড়ছে লেনদেন, সপ্তাহে ছাড়াল ৭০০ কোটি টাকা ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে ভোটগ্রহণ ২৯ অক্টোবর ‘অবসরের পর বিচারকদের পাসপোর্ট ভেরিফিকেশন অযৌক্তিক ও ভিত্তিহীন’ ধানমন্ডিতে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট সিলেটে কিশোরীকে শিকল বেঁধে ঘোরানোর ঘটনায় গ্রেপ্তার ৩ ‘আস্থা হারানোর’ কথা জানিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ আলিস্তারের গোলে লিভারপুলের দুর্দান্ত প্রত্যাবর্তন

সাভারে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ, ৭ যুবক দগ্ধ

#

নিজস্ব প্রতিবেদক

১৮ নভেম্বর, ২০২৩,  5:07 PM

news image

ফয়জুল ইসলামঃ সাভারের আমিনবাজার এলাকার একটি বাসায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে সাত তরুণ দগ্ধ হয়েছেন। দগ্ধদের উদ্ধার করে শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। শুক্রবার (১৭ নভেম্বর) রাত ৮টার দিকে আমিনবাজারের হিজলা এলাকার আব্দুর রাজ্জাকের মালিকানাধী বাড়ির এক পরিত্যক্ত কক্ষে এ বিস্ফোরণের ঘটনা ঘটে। দগ্ধরা হলো- সাভারের আমিনবাজার হিজলা গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে মো. রায়হান (১৯), একই গ্রামের শহিদের ছেলে মো. নাহিদ (১৮), আব্দুর রউফের চেলে হাদিস (১৮) ও জামরুল মিয়ার ছেলে মো: মনারুল (২০) এবং আমিনবাজার হিজলা এলাকায় ভাড়া বাসায় থাকা জুয়েল (২৩), রুবেল (২৫) ও  মো. আলা-আমিন (২৬)। তাদের বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি। বাড়ির মালিক আব্দুর রাজ্জাকের স্ত্রী জানান, রাতে তার ছেলেসহ ছেলের ৬/৭জন বন্ধু মিলে সেখানে মুড়ি ভর্তা খাওয়ার সময় হঠাত আগুন লেগে যায়। এ সময় তাদের কান্নাকাটির শব্দ শুনে দৌড়ে গিয়ে দেখতে পান ঘরের বিভিন্ন জায়গায় আগুন জ্বলছে এবং সবার শরীরের বিভিন্ন অংশ পুরে গেছে। পরে তাদেরকে উদ্ধার হাসপাতালে পাঠানো হয়।  অন্যদিকে বাড়ির মালিক আব্দুর রাজ্জাক মুঠোফোনে জানান, ঘরের ভিতরে থাকা গ্যাস পাইপ লিকেজ হয়ে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। সেখানে আমার ছেলেও ছিল। বর্তমানে আমি হাসপাতালে আছি। পরে বিস্তারিত বলা যাবে। আমিনবাজার পুলিশ ক্যাম্পের ইনচার্জ হারুন-অর-রশিদ বলেন, অগ্নিকান্ডে বিস্ফোরণের খবর পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। আহতদের উদ্ধার করে শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম