ঢাকা ২৬ ফেব্রুয়ারি, ২০২৬
সংবাদ শিরোনাম
গুণীজনদের হাতে একুশে পদক তুলে দিলেন প্রধানমন্ত্রী হাজারীবাগে শিক্ষার্থীকে হত্যা: যুবক গ্রেপ্তার, রক্তমাখা জামা-ছুরি উদ্ধার সচিবালয় থেকে হেঁটে ওসমানী মিলনায়তনে গেলেন প্রধানমন্ত্রী আজ ২ ঘণ্টা বন্ধ থাকবে ঢাকা বিশ্ববিদ্যালয় মেট্রো স্টেশন সাবেক উপদেষ্টাদের বিরুদ্ধে দুর্নীতির শত শত অভিযোগ দায়িত্ব গ্রহণের পরপরই মশক নিধন কার্যক্রম পরিদর্শনে ডিএনসিসি প্রশাসক নতুন দায়িত্ব পেলেন মির্জা আব্বাস হাজারীবাগে শিক্ষার্থীকে ছুরিকাঘাতে হত্যা ছাত্রশিবিরের পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কমিটি ঘোষণা মানবতাবিরোধী অপরাধের মামলায় খালাস পেলেন খান আকরাম

সাভারে এক যুবক কে কুপিয়ে হত্যা

#

০৪ মে, ২০২৫,  7:31 PM

news image

শরীফ উল হক: সাভারে শুকুর আলী শিকদার (৩০) নামে এক রং মিস্ত্রিকে কুপিয়ে ও জবাই করে হত্যা করেছে দুর্বৃত্তরা। এঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য একজনকে আটক করেছে পুলিশ। রবিবার (৪ মে) সকালে বিরুলিয়া ইউনিয়নের সামাইর এলাকা থেকে নিহতের মরদেহটি উদ্ধার করে সাভার মডেল থানা পুলিশ।

নিহত শুকুর আলী শিকদার সাভার বিরুলিয়া ইউনিয়নের সামাইর গাছিবাড়ি মহল্লার গিয়াসউদ্দিন শিকদারের ছেলে। তার দুই ছেলে ও এক মেয়ে রয়েছে। 

পুলিশ জানায়, সাভারের বিরুলিয়া ইউনিয়নের সামাইর এলাকার জয়নাল মেম্বারের বাড়ির পাশে আজ সকালে ওই রং মিস্ত্রীর মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা। পরে তারা খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। এছাড়া মৃত্যুর সঠিক কারণ জানতে ময়নাতদন্তের জন্য নিহতের মরদেহ মর্গে পাঠানো হবে।

নিহতের বড় ভাই মোতালেব শিকদার দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছেন।

সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) ওবায়দুল ইসলাম জানান, নিহত ব্যক্তির গলায় ও মুখে অন্তত ৫ টি ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। তাকে গতরাতের কোনো এক সময় কুপিয়ে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে। তবে কে বা কারা কি কারনে এ হত্যাকান্ড ঘটিয়েছে তা জানা যায়নি। 

তিনি আরও বলেন, হত্যাকান্ডের ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য একই এলাকার রবিউল ইসলাম নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে। আটক রবিউল ও নিহত শুকুর আলী একসময় একসাথে রংয়ের কাজ করতো। তাদের দুজনের মধ্যে কাজ নিয়ে বিরোধ ছিল।

এঘটনায় সাভার মডেল থানায় হত্যা মামলার প্রস্তুতি চলছে বলেও জানান পুলিশের এই উপ-পরিদর্শক।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম