ঢাকা ২১ এপ্রিল, ২০২৬
সংবাদ শিরোনাম
মহাসড়কে ডাকাতির প্রস্তুতি ; আন্ত:জেলা ডাকাত দলের ৬ সদস্য গ্রেফতার সংশ্লিষ্টদের সেবকের ভূমিকা পালন করতে হবে: ভূমি প্রতিমন্ত্রী ২৬ এপ্রিল থেকে ধেয়ে আসছে শক্তিশালী ‘বৃষ্টি বলয়’ হাম ও হামের উপসর্গ নিয়ে আরও তিনজনের মৃত্যু ইতালির সঙ্গে সম্পর্ককে বিশেষ গুরুত্ব দেয় বাংলাদেশ: স্বরাষ্ট্রমন্ত্রী টেন্ডার ইস্যুতে ক্যানসার হাসপাতালের উপপরিচালকের ওপর হামলা : র‍্যাব প্রশ্নফাঁস হয়নি, কঠোর নজরদারিতে চলবে পরবর্তী পরীক্ষা: শিক্ষামন্ত্রী বামনায় ​স্মার্ট বাংলাদেশ গড়ার প্রত্যয়ে পূবালী ব্যাংকের ‘ক্যাশলেস লেনদেন ও ডিজিটাল ব্যাংকিং’ সভা ফের বদলাচ্ছে পুলিশের পোশাক, মন্ত্রণালয়ে চিঠি তেলের দামের সঙ্গে সমন্বয় করে বাসের ভাড়া নির্ধারণ হবে

সাভারে ঋণের টাকা তুলতে গিয়ে লাশ হলেন এনজিও কর্মী

#

১৫ জুন, ২০২৩,  4:53 PM

news image

ওবায়দুর রহমান লিটন : ঢাকা জেলার সাভারে ঋণের টাকা তুলতে গিয়ে হামলায় নিহত হয়েছেন বেসরকারি সংস্থা (এনজিও) ব্র্যাকের এক কর্মী। তাঁর নাম রেজাউল করিম (৫০)। এ ঘটনায় শাহিন আলী (২২) নামের এক পোশাক কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার দুপুরে সাভার মডেল থানায় সংবাদ সম্মেলন করে এ তথ্য জানিয়েছেন ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার মো. আবদুল্লাহিল কাফী। সংবাদ সম্মেলনের পর গ্রেপ্তার আসামিকে থানা থেকে ঢাকার আদালতে পাঠানো হয়। নিহত রেজাউল করিম পাবনার ভাঙ্গুড়িয়া থানার চৌগাছিয়া এলাকার মৃত সেকেন্দার আলী ছেলে। তিনি ব্র্যাকে মাঠ কর্মকর্তা হিসেবে কাজ করতেন। এ ঘটনায় গ্রেপ্তার শাহিন আলী রাজশাহীর বাসিন্দা। তিনি একটি পোশাক কারখানায় শ্রমিক হিসেবে কাজ করেন। এর আগে ৯৯৯ নম্বরে ফোন পেয়ে গতকাল বুধবার সন্ধ্যায় সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়নের রাজফুলবাড়িয়া ভাওয়ালীপাড়া এলাকা থেকে রেজাউল করিমের লাশ উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য লাশ রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়। অতিরিক্ত পুলিশ সুপার আবদুল্লাহিল কাফী বলেন, গতকাল বুধবার বিকেলে ভাওয়ালীপাড়া আসাদুজ্জামানের বাসার নিচতলার এক ভাড়াটিয়া শাহিন আলীর কাছে কিস্তির টাকা সংগ্রহে যান। এর আগে ১৩ জুন কিস্তির টাকা চাইতে গেলে পরদিন দেবেন বলেন। পরদিন গতকাল বুধবার রেজাউল করিম তাঁর বাসায় টাকা চাইতে গেলে বাগ্‌বিতণ্ডা হয়। তিনি আরও বলেন, একপর্যায়ে রেজাউল করিমকে তিনি মারধর করতে থাকেন। এ সময় অণ্ডকোষে আঘাত পেয়ে রেজাউল মাটিতে লুটিয়ে পড়েন। তিনি মারা গেলে শাহিন লাশ বাসা থেকে বের করে সামনের সিঁড়ির নিচে রেখে দেন। তা ছাড়া রেজাউলের পকেটে থাকা ৫০ হাজার টাকাও হাতিয়ে নেন শাহিন। সেই টাকা তাঁর কাছ থেকে উদ্ধার করা হয়েছে। পুলিশের জিজ্ঞাসাবাদে প্রাথমিকভাবে ঘটনার কথা স্বীকার করেছেন শাহিন আলী। অতিরিক্ত পুলিশ সুপার বলেন, এ ঘটনায় নিহতের ছেলে কাউসার আহমেদ বাদী হয়ে সাভার মডেল থানায় হত্যা মামলা দায়ের করেছেন। এ বিষয়ে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম