ঢাকা ০৯ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
প্রায় অর্ধকোটি মানুষকে নিয়ে সরকারের বড় পরিকল্পনা বাঁধনের সঙ্গে যা হয়েছে তা অমার্জনীয় ও নিন্দনীয়: ডেপুটি স্পিকার ডেঙ্গু প্রতিরোধে শুরু হচ্ছে ৩ মাসব্যাপী বিশেষ পরিচ্ছন্নতা অভিযান এআইয়ের হাত ধরেই তৈরি হচ্ছে ১০ লাখ নতুন চাকরি সুগন্ধি চাল রপ্তানিতে ৫০ শতাংশ কোটা কমাল সরকার বিশ্বে পরোক্ষ ধূমপানে প্রায় ১৭ লাখ মানুষের মৃত্যু ‘শেখ হাসিনাকে আমরা ধরে নিয়ে আসতে চাই, তার জন্য মৃত্যুদণ্ড অপেক্ষা করছে’ দুই শিশুর পেট থেকে ৬ হাজার ৬১৫ পিস ইয়াবা উদ্ধার ধর্মীয় সম্প্রীতি ভাঙতে বারবার চক্রান্ত করা হচ্ছে: রিজভী ধর্মীয় সম্প্রীতি ভাঙতে বারবার চক্রান্ত করা হচ্ছে: রিজভী

সাভারে আল-মুসলিম গ্রুপে শ্রমিক ছাঁটাই, ন্যায্য পাওনার দাবিতে বিক্ষোভ

#

০৬ জুন, ২০২৬,  8:58 PM

news image

ফয়জুল ইসলামঃ সাভারে আল মুসলিম গ্রুপের পোশাক কারখানায় ছাঁটাইয়ের ঘটনায় ন্যায্য পাওনার দাবিতে বিক্ষোভ  করেছেন শ্রমিকরা। শনিবার (৬ জুন) সকালে ঢাকা-আরিচা মহাসড়কের সাভার উলাইল বাস স্ট্যান্ডের  আল মুসলিম পোশাক কারখানার প্রধান ফটকের সামনে বিক্ষোভ করে শ্রমিকরা। আন্দোলনরত শ্রমিকরা জানান, পোশাক শ্রমিকরা কাজে যোগ দিতে এসে ছাঁটাইয়ের নোটিশ দেখতে পায়। এছাড়া ছাটাইকৃত শ্রমিকদের এক মাসের বেতন পরিশোধ করেছেন কারখানা কর্তৃপক্ষ। তবে আন্দোলনকারী শ্রমিকদের দাবি ২৬ ধারা অনুযায়ী ছাঁটাইকৃত শ্রমিকদের তিন মাসের বেতন পরিশোধ করতে হবে।  অবিলম্বে কারখানা কর্তৃপক্ষ শ্রমিকদের দাবি মেনে না নিলে আরো কঠোর আন্দোলনের হুশিয়ারি দেন ছাঁটাইকৃত শ্রমিকরা। ১৩ বছর ধরে এই কারখানায় সুইং অপারেটর হিসেবে কর্মরত আফানুর জানান, হঠাৎ মোবাইলে মেসেজ পাঠিয়ে তাঁকে ছাঁটাই করা হয়েছে। সকালে কাজে এলে কর্তৃপক্ষ কারখানায় ঢুকতে দেয়নি। একই ধরনের অভিযোগ করেন ৭ বছর ধরে কর্মরত রোজিনা আক্তার, ২ বছর ৫ মাস ধরে কর্মরত মো. রকিবুল্লাহ এবং ট্রেনিং সেন্টার থেকে সদ্য লাইনে আসা আছিয়া আক্তার। তাঁদের অভিযোগ, তিন মাস ১৩ দিনের পাওনা দিয়ে ছাঁটাই করার নিয়ম থাকলেও কারখানা কর্তৃপক্ষ তা মানেনি। বর্তমানে উলাইল এলাকায় আল-মুসলিম গ্রুপের সামনের পরিস্থিতি থমথমে থাকলেও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কঠোর নজরদারির কারণে নিয়ন্ত্রণে রয়েছে। আল মুসলিম গ্রুপের উপ মহাব্যবস্থাপক (প্রশাসন) মোঃ আবু রায়হান জানান, শ্রমিকদের ২০ ধারা অনুযায়ী ছাঁটাই করা হয়েছে এবং তাদের পাওনা এক মাসের বেতন পরিশোধ করা হয়েছে। তবে শ্রমিকদের ২৬ ধারায় তিন মাসের বেতন পরিশোধের বিষয়ে শিল্প পুলিশের সঙ্গে   আলোচনা হয়নি এবং তিন মাসের বেতন আমরা দিবো না। শুধু মাত্র এক মাসের বেতন কেউ না পেয়ে থাকলে তাদের বিষয় গুলো নিয়ে কথা বলা হচ্ছে বলে জানান তিনি। আশুলিয়া শিল্প পুলিশ - ১ এর পুলিশ সুপার মোমিনুল ইসলাম ভূঁইয়া বলেন, পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে শ্রমিকদের বুঝিয়ে শান্ত করা হয়েছে। এছাড়া মালিক পক্ষের সঙ্গে আলোচনা করা হয়েছে। মালিক পক্ষ শ্রমিকদের দাবি মেনে নিয়েছে বলে জানান পুলিশের ওই কর্মকর্তা। প্রসঙ্গত, শীর্ষস্থানীয় তৈরি পোশাক প্রস্তুতকারক প্রতিষ্ঠান 'আল-মুসলিম গ্রুপ' তাদের তিনটি কারখানার মোট ১ হাজার ৮৬৮ জন কর্মীকে ছাঁটাই করেছে। ছাঁটাইকৃত শ্রমিকের মধ্যে সাভার উলাইল এলাকার ‘একেএম নিটওয়্যার লিমিটেড’ কারখানা থেকে ১ হাজার ২৮৬ জন, রেডিও কলোনি এলাকার ‘প্যাসিফিক ব্লু জিন্স ওয়্যার’ কারখানার ৫২৯ জন এবং আশুলিয়ায় অবস্থিত ‘আল-মুসলিম অ্যাপারেলস’ কারখানার ৫৩ জন কর্মী রয়েছেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম