সংবাদ শিরোনাম
সাভারে আত্মকর্মসংস্থানের লক্ষে দুস্থ্ মহিলাদের মাঝে সেলাই মেশিন বিতরণ
২৩ জুলাই, ২০২৬, 10:41 PM
NL24 News
২৩ জুলাই, ২০২৬, 10:41 PM
সাভারে আত্মকর্মসংস্থানের লক্ষে দুস্থ্ মহিলাদের মাঝে সেলাই মেশিন বিতরণ
ফয়জুল ইসলামঃ সাভারের পাথালিয়ায় দুস্থ মহিলাদের আত্মকর্মসংস্থানের লক্ষ্যে সেলাই প্রশিক্ষণ ও সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। ইউনিয়ন পরিষদ উন্নয়ন সহায়তা তহবিলের (২০২৫-২০২৬) অর্থায়নে ও সার্বিক সহযোগীতায় গতকাল বিকেলে পাথালিয়া ইউনিয়নের ঘুঘুদিয়া স্কুল মাঠে এই সেলাই মেশিন বিতরন করা হয়েছে। আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষনপ্রাপ্ত নারীদের হাতে সেলাই মেশিন তুলে দেন ঢাকা ১৯ আসনের সংসদ সদস্য ডাক্তার দেওয়ান মোঃ সালাউদ্দিন বাবু। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ সাইফুল ইসলাম। প্রধান অতিথির বক্তব্যে সালাউদ্দিন বাবু বলেন, সাভার ও আশুলিয়ার জনগণের ভালোবাসায় আমি সিক্ত। বিশেষ করে আমি পাথালিয়া ইউনিয়ন বাসীর কাছে চির কৃতজ্ঞ। আমি বারবার নির্বাচনের লড়াইয়ে এই পাথালিয়া ইউনিয়নবাসী আমাকে বিপুল ভোটে নির্বাচিত করেছেন। পাথালিয়াবাসীকে তিনি আশ্বস্ত করেন এবং পাথালিয়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ জহিরুল ইসলামকে ধন্যবাদ জানিয়ে সামনের দিনগুলোতেও এ ধরনের কর্মসংস্থানের লক্ষ্যমাত্রা বৃদ্ধির তাগিদ দেন। তিনি এসময় আরও বলেন, ভারপ্রাপ্ত চেয়ারম্যান জহিরুল ইসলাম যথাযথভাবে এ ইউনিয়নের উন্নয়নের লক্ষ্যে কাজ করে যাচ্ছে। আগামীতে পাথালিয়া ইউনিয়নের বিএনপি সামর্থিত চেয়ারম্যান প্রার্থী আব্দুস সোবহান আমাদের মাঝে অনুপস্থিত থাকার কারণে অনুষ্ঠানটি পূর্ণ রূপ পায়নি। আব্দুস সোবহান অসুস্থ থাকার কারণে উপস্থিত থাকতে পারেননি তার জন্য তিনি সবার কাছে দোয়ার দরখাস্ত করেন। পাথালিয়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ জহিরুল ইসলামের সভাপতিত্বে এবং ইউপি সদস্য আনোয়র হোসেন রানার সঞ্চালনায় ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মীর আব্দুল বারেকসহ বিএনপি ও সহযোগী সংগঠনের নের্তৃবৃন্দ ও এলাকাবাসীরা উপস্থিত ছিলেন। সেলাই মেশিনগুলো হাতে পেয়ে নারীরা জানান, আমরা পাথালিয়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়াম্যানকে ধন্যবাদ জানাই। তার মাধ্যমে ইউনিয়ন পরিষদের বরাদ্দকৃত মালামাল সুষ্ঠু বন্টনের কারণে ইউনিয়ন পরিষদের সকল শ্রেণী পেশার মানুষ কোন প্রকার হয়রানি ছাড়াই হাতে পেয়ে থাকে। প্রশিক্ষন এবং সেলাই মেশিন দিয়ে কর্মসংস্থানের সুযোগ করে দেয়ায় পাথালিয়া ইউনিয়ন পরিষদের সকল কর্মকর্তা ও কর্মচারীকে ধন্যবাদ জানান স্থানীয়রা।
সম্পর্কিত