ঢাকা ২৮ এপ্রিল, ২০২৬
সংবাদ শিরোনাম
রাজধানীর শতকরা নব্বই শতাংশ স্ট্রিট ফুডই অনিরাপদ দেশের ৮ বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা হাম উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু টঙ্গীতে বাবা-ছেলে খুনের ঘটনায় নতুন মোড়, বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য এনসিপির মনিরা শারমিনের মনোনয়ন বাতিল বহাল ড. ইউনূসের ‘অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি’র মর্যাদা ৬ মাস কমাল সরকার ৭ বিভাগে কালবৈশাখী ঝড়ের শঙ্কা ঢাকার যে ১১ ফিলিং স্টেশনে ফুয়েল পাশ বাধ্যতামূলক হাম আক্রান্ত শিশুদের দ্রুত ভ্যাকসিন দেওয়ার নির্দেশ হাইকোর্টের পঞ্চাশ বছর পর পাশপাশি বাবা-ছেলের নামফলক

সাভারের সেই সড়ক দুর্ঘটনায় আহত আরেক বৈজ্ঞানিক কর্মকর্তার মৃত্যু

#

নিজস্ব প্রতিবেদক

০৯ জুন, ২০২২,  10:28 AM

news image

সড়ক দুর্ঘটনায় ঢাকা-আরিচা মহাসড়কের সাভারে বলিয়ারপুরে বাস ও ট্রাকের ত্রিমুখী সংঘর্ষের ঘটনায় আহত পরমাণু শক্তি কমিশনের আরেক নারী বৈজ্ঞানিক কর্মকর্তা চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। বুধবার দিবাগত রাতে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। বৃহস্পতিবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন পরমাণু শক্তি কমিশনের টেকনিক্যাল অফিসার আতিকুর রহমান। চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়া নারী কর্মকর্তার নাম ফারহানা নিপা (৩৫)। তিনি সাভারের বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের বৈজ্ঞানিক কর্মকর্তা (নিউক্লিয়ার সায়েন্স) এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জিওলজিক্যাল সায়েন্স ডিপার্টমেন্টের (৩৫ ব্যাচ) সাবেক শিক্ষার্থী ছিলেন। আতিকুর রহমান জানান,

গত রবিবার দুর্ঘটনার পর গুরুতর আহতাবস্থায় প্রথমে তাকে এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। দুর্ঘটনায় তার শরীরের বিভিন্ন অংশের হাড় ভেঙে যায় এবং মাথায় আঘাতের কারণে মস্তিষ্কে অতিরিক্ত রক্তক্ষরণ হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) স্থানান্তর করা হয়। সেখানে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি ছিলেন ফারহানা। প্রসঙ্গত, রবিবার সকাল নয়টার দিকে-আরিচা মহাসড়কের সাভারের বলিয়ারপুর এলাকায় কুষ্টিয়া থেকে একটি গরুবোঝাই ট্রাক ও সেইফ লাইন পরিবহনের একটি বাস ঢাকার দিকে যাচ্ছিল। বাসটি চলন্ত অবস্থায় প্রথমে বাঁ পাশে দাঁড়িয়ে থাকা একটি বাসকে ধাক্কা দিয়ে ডান পাশে থাকা গরুবোঝাই ট্রাকটিকে সামনের দিকে ধাক্কা দিয়ে সড়ক বিভাজকের ওপর দিয়ে মহাসড়কের আরিচামুখী লেনে চলে যায়। এ সময় বিপরীত লেনের আরিচামুখী বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের একটি স্টাফ বাসের সামনের দিকে সজোরে ধাক্কা দেয় সেফ লাইনের বাসটি। এতে বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের দু’জন বিজ্ঞানী, একজন প্রকৌশলী, ওই স্টাফ বাসের চালক এবং ঘাতক বাসটির চালকসহ ৬ জন নিহত হন। আহত হন ৪৯ জন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম