ঢাকা ১০ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
গাজীপুর শহিদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজে আনসার সদস্যদের সতর্কতায় দুই চোর আটক বর্জ্য থেকে বিদ্যুৎ, ৯০ কোটি টাকার কার্বন ক্রেডিট পাবে বাংলাদেশ মহাখালীতে ভবনে লাগা আগুন নিয়ন্ত্রণে বাংলা কিউআরে বাড়ছে লেনদেন, সপ্তাহে ছাড়াল ৭০০ কোটি টাকা ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে ভোটগ্রহণ ২৯ অক্টোবর ‘অবসরের পর বিচারকদের পাসপোর্ট ভেরিফিকেশন অযৌক্তিক ও ভিত্তিহীন’ ধানমন্ডিতে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট সিলেটে কিশোরীকে শিকল বেঁধে ঘোরানোর ঘটনায় গ্রেপ্তার ৩ ‘আস্থা হারানোর’ কথা জানিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ আলিস্তারের গোলে লিভারপুলের দুর্দান্ত প্রত্যাবর্তন

সাভারের মাদ্রাসা শিক্ষার্থীর মরদেহ উদ্ধার, গ্রেফতার তিনজন

#

০৮ নভেম্বর, ২০২৩,  5:25 PM

news image

ওবায়দুর রহমান লিটনঃ অপহরণের ৪ দিনের মাথায় সাভারের কাতলাপুর থেকে রাকিব (০৯) নামের এক মাদ্রাসা শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এঘটনায় তিনজনকে আটক করা হয়েছে। মঙ্গলবার (০৭ নভেম্বর) দুপুরে সাভারের কাতলাপুরের সিআইডি মোড় এলাকার নিহতের ভাড়া বাসার পিছনের গোলি থেকে রাকিবের মরদেহ উদ্ধার করা হয়। নিহত রাকিব কুড়িগ্রাম জেলার আব্দুর রহিমের ছেলে। সে রিকশা মেকানিক বাবার সাথে ওই এলাকায় ভাড়া থেকে স্থানীয়  দারুল কোরআন” নামের একটি মাদরাসায় লেখাপড়া করতো। আটকরা হলেন- মো. সাইফুল ও মো. সাহেব আলী। আরেকজনের নাম ও আটকদের বিস্তারিত পরিচয় জানায় নি পুলিশ। স্থানীয়রা জানান, আজ দুপুরে ভুক্তভোগীদের ভাড়া বাড়ির পাশের বাসার গোলি থেকে পঁচা গন্ধ বের হয়। বাড়ির লোকজন ইঁদুর মরেছে ভেবে পরিস্কার করার জন্য গোলিতে যায়।

গোলিতে গিয়ে দেখে রাকিরের মরদেহ পরে আছে। পরে পুলিশকে খবর দিলে ঘটনাস্থল থেকে নিহতে মরদেহ উদ্ধার করে পুলিশ। এঘটনায় তৎক্ষণাৎ তিন জনকে আটক করা হয়েছে। নিহতের মামা রাজু ঢাকাপোস্টকে বলেন, গত শনিবার (৪ নভেম্বর) বাবার কাছ থেকে ২০ টাকা নিয়ে মাদ্রাসার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয় রাকিব। কিন্তু সে মাদ্রাসায় উপস্থিত হয় নি। উপস্থিত না হওয়ার বিষয়টি জানানোর জন্য রাত ১০ টার দিকে মাদ্রাসা থেকে রাকিবের বাবাকে ফোন করা হয়। কিন্তু রাকিবের বাবা ফোন রিসিভ করেনি। পরের দিন সকালে মাদ্রাসা থেকে আবার ফোন করা হয়। রাকিবের বাবা ফোন রিসিভ করলে মাদ্রাসায় অনুপস্থিতির বিষয়টি জানান মাদরাসা কতৃপক্ষ। এর পর রাকিবের খোঁজ শুরু করে পরিবার।

কোথাও না পেয়ে থানায় নিখোঁজ ডাযেরি করেন। এদিন একটি নাম্বার থেকে রাকিবের বাবাকে ফোন করে গালিগালাজ করে। রাকিবের বাবা রহিম বুঝতে না পেরে ওই নাম্বারটি ব্ল্যাক লিস্টে রাখে। গতকাল আবার অন্য একটি নাম্বার থেকে গালিগালাজ করে ফোন নাম্বার ব্ল্যাক লিস্ট থেকে ডিলিট করতে বলেন। পরে তিনি ব্ল্যাক লিস্ট থেকে নাম্বারটি ডিলিট করেন। পরবর্তীতে ওই নাম্বার থেকে ফোন করে রাকিবকে রংপুরে আনা হয়েছে বলে ২ লাখ টাকা মুক্তিপণ দাবি করে অপহরণকারীরা। আজ রাকিবের মরদেহ উদ্ধার করা হয়। মুক্তিপণ না পেয়ে রাকিবকে ওরা হত্যা করেছে। আমি হত্যাকারীদের সর্বোচ্চ শাস্তি দাবি করছি। সাভার মডেল থানার পরিদর্শক (ওসি) দীপক চন্দ্র সাহা বলেন, নিহতের মরদেহ দুপুরে উদ্ধার করা হয়েছে। এঘটনায় তৎক্ষনাৎ তিনজনকে আটকও করা হয়েছে। শীঘ্রই হত্যাকান্ডের রহস্য জানা যাবে  বলে আশা করছি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম