ঢাকা ২০ নভেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
হামের উপসর্গে আরো ৭ জনের মৃত্যু মুকসুদপুর থানায় আগুন দিলো নিষিদ্ধ আ.লীগ সাভারে শ্রমিক-পুলিশ পাল্টাপাল্টি ধাওয়া, টিয়ারশেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ কলাপাড়ায় আওয়ামীলীগের লকডাউন সফল করতে ককটেল বিস্ফোরণ, আটক ২ সম্মিলিত ইসলামী ব্যাংকের সাবসিডিয়ারি ইআইআইএল-এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত রাজধানীতে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন জাতিসংঘে বিপুল ভোটে রোহিঙ্গা প্রস্তাব গৃহীত ১৬ বছর জনগণের বুকে বন্দুক ঠেকিয়ে শাসন করেছে সন্ত্রাসী গোষ্ঠী: প্রধানমন্ত্রী পুলিশের দুই কর্মকর্তা বরখাস্ত রক্তাক্ত লাশের ওপর দিয়ে ক্ষমতায় আসতে চাচ্ছে ফ্যাসিস্ট শক্তি: রিজভী

সাবেক রেলমন্ত্রী সুজন ৩ দিনের রিমান্ডে

#

নিজস্ব প্রতিবেদক

১৭ সেপ্টেম্বর, ২০২৪,  8:37 PM

news image

শিক্ষার্থী ইমরান হাসানকে গুলি করে হত্যার ঘটনায় রাজধানীর যাত্রাবাড়ী থানায় করা মামলায় সাবেক রেলপথমন্ত্রী নূরুল ইসলাম সুজনের ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) তাকে আদালতে হাজির করে ৫ দিনের রিমান্ডে নিতে আবেদন করেন তদন্ত কর্মকর্তা পুলিশের উপ-পরিদর্শক শাহ আলম মিয়া। পরে শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শাহীন রেজা এ রিমান্ড মঞ্জুর করেন। এর আগে, সোমবার (১৬ সেপ্টেম্বর) রাতে রাজধানীর একটি হাসপাতাল থেকে সুজনকে গ্রেপ্তার করে পুলিশ। গত ১ সেপ্টেম্বর নিহতের মা কোহিনুর আক্তার বাদী হয়ে শেখ হাসিনাসহ ২৯৮ জনের নাম উল্লেখ করে মামলা করেন। মামলার অভিযোগে বলা হয়েছে, গত ৫ আগস্ট আওয়ামী লীগের নেতাকর্মী ও পুলিশ বাহিনী নির্বিচারে গুলি করে। এতে শিক্ষার্থী ইমরান হাসান গুলিবিদ্ধ হয়ে মারা যান। উল্লেখ্য, ২০০১ সালে অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে প্রথমবারের মতো আওয়ামী লীগের প্রার্থী হিসেবে পঞ্চগড়-২ আসনে প্রতিদ্বন্দ্বিতা করেন নূরুল ইসলাম সুজন। কিন্তু তখন তিনি বিএনপির প্রার্থী মোজাহার হোসেনের কাছে পরাজিত হন। কিন্তু এর পরের বার ২০০৮ সালের নবম জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিয়ে প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন নূরুল ইসলাম সুজন। এরপর ২০১৪ সালে দশম জাতীয় সংসদ নির্বাচনে জাসদের প্রার্থী এমরান আল আমিনকে পরাজিত করে দ্বিতীয়বারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন। পরবর্তীতে ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি তৃতীয়বারের মতো সংসদ সদস্য নির্বাচিত হলে রেলপথ মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয় তাকে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম