ঢাকা ১৮ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
পরীর নতুন ভিডিও ভাইরাল, ভাসছেন প্রশংসায় মাদকবিরোধী অভিযানে ইশরাকের ভূমিকা প্রশংসনীয়: রাশেদ খাঁন বাংলাদেশের মতো সাম্প্রদায়িক সম্প্রীতি বিশ্বের কোথাও নেই: রাষ্ট্রপতি বিমানবাহিনীর সাবেক প্রধান আব্দুল হান্নান গ্রেপ্তার মা ইলিশ রক্ষায় কঠোর অবস্থানে কোস্ট গার্ড রাজধানীর মাতুয়াইলের গ্যারেজে জবির বাসে আগুন প্রতিমন্ত্রী ইশরাকের অস্ত্র প্রদর্শনের ঘটনা তদন্ত করছে পুলিশ: ডিবি প্রধান আপিল বিভাগে দ্রুত শুনানি হবে সাত খুন, মেজর সিনহা ও আবরার হত্যা মামলা : অ্যাটর্নি জেনারেল স্বর্ণ নিয়ে বিশ্ববাজারে দুঃসংবাদ প্রবাসে থেকেও তারেক রহমান দেশের মানুষের পাশে দাঁড়িয়েছেন: রিজভী

সাবেক রাষ্ট্রপতি বদরুদ্দোজা চৌধুরীর শারীরিক অবস্থার অবনতি

#

নিজস্ব প্রতিবেদক

০২ অক্টোবর, ২০২৪,  7:52 PM

news image

দীর্ঘদিন ধরে অসুস্থ সাবেক রাষ্ট্রপতি ও বিকল্পধারা বাংলাদেশের সভাপতি অধ্যাপক ডা. একিউএম বদরুদ্দোজা চৌধুরীর (বি. চৌধুরী) শারীরিক অবস্থার অবনতি হয়েছে। বুধবার (২ অক্টোবর) ভোরে তাকে উত্তরার মেডিকেল কলেজ ফর উইমেন অ্যান্ড হসপিটালে ভর্তি করা হয়। বি. চৌধুরীর ছেলে সাবেক সংসদ সদস্য মাহি বি চৌধুরী জানান, তার বাবা মঙ্গলবার সারারাত শয্যাগত ছিলেন। ব্লিডিং হয়েছে। অবস্থা কতটা গুরুতর এখনো বোঝা যাচ্ছে না। তিনি সবার কাছে দোয়া চেয়েছেন। তার মেয়ে ডা. শায়লা চৌধুরী গণমাধ্যমকে বলেন, বাবাকে হাসপাতালে নেওয়া হয়েছে। আরও পরে বিস্তারিত বলা যাবে। জানা যায়, ৯৫ বছর বয়সী সাবেক এই রাষ্ট্রপতি নানা রোগে ভুগছেন। গত কয়েকদিন ধরে বাড়িতেই চিকিৎসা নিচ্ছিলেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম