ঢাকা ০৯ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
‘আ. লীগের ক্ষমা চাওয়ার প্রয়োজন নেই’ বললেন নতুন মামলায় গ্রেপ্তার ফিরোজ অস্ট্রেলিয়ায় ডেপুটি মেয়র হলেন বাংলাদেশি বংশোদ্ভূত এলিজা রহমান অনুশীলনকালে দুর্ঘটনায় ২ সেনাসদস্য নিহত, ১ কর্মকর্তা আহত সাবেক এমপি মনোয়ার হোসেন চৌধুরী মারা গেছেন বিআরটিএর অনুমতি ছাড়া স্লিপার বাস চালানো যাবে না: হাইকোর্ট বাঁধনের ওপর হামলা ঘৃণ্য অপরাধ: রিজভী ডেঙ্গু রোগী বাড়ছে, সেপ্টেম্বরের শেষে প্রকোপ সর্বোচ্চ হতে পারে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী পলিথিন-প্লাস্টিকের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর ডেঙ্গু প্রতিরোধে সরকারের একগুচ্ছ কর্মসূচি ব্রাহ্মণবাড়িয়ায় সাপের কামড়ে যুবকের মৃত্যু

সাবেক মন্ত্রী রহমত আলীর মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা

#

আরিফ প্রধান

১৯ ফেব্রুয়ারি, ২০২৩,  4:57 PM

news image

গাজীপুরের শ্রীপুরে সাবেক সাংসদ ও প্রতিমন্ত্রী আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য প্রয়াত বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব এড. রহমত আলীর তৃতীয় মৃত্যু বার্ষিকী উপলক্ষে স্মরণসভা ও গণভোজ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। গতকাল সকালে শ্রীপুর ভবনে তার পরিবারবর্গ ও শুভানুধ্যায়ীবৃন্দ এ অনুষ্ঠানের আয়োজন করেন। অনুষ্ঠানে বক্তব্য রাখেন রহমত আলীর ছেলে আ.লীগ নেতা আলহাজ্ব অ্যাড.জামিল হাসান দূর্জয়, তার কন্যা মহিলা সাংসদ অধ্যাপিকা রুমানা আলী টুসি। শ্রীপুর পৌরসভার মেয়র আলহাজ্ব আনিছুর রহমান, আলীগ নেতা, এড. জাকির হোসেন খান মামুন, এড.তোফাজ্জল হোসেন শাহীন, আহসান উল্লাহ, ফরিদ আহমেদ চুন্নু, শেখ নজরুল ইসলাম, ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলম খোকন, সাবেক চেয়ারম্যান ফারুক হোসেন, জেলা সেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক নাসির উদ্দীন মৃধা জর্জ আ.লীগ নেতা জাহাঙ্গীর আলম সিরাজী,উপজেলা যুবলীগের সভাপতি মোঃ কমর উদ্দিন, শ্রমিকলীগের সভাপতি সোলাইমান হক প্রমূখ। এসময় আ.লীগ ও সহযোগী সংগঠনের বিভিন্ন শাখার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে নেতৃবৃন্দ প্রয়াত রহমত আলীর সুদীর্ঘ জীবনের স্মৃতিচারণ করেন। এবং মাগফেরাত কামনায় সকলের কাছে দোয়া কামনা করেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম